Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

এবার স্পটিফাই আনল লসলেস অডিও

image

বিনোদন ডেস্ক : 2025-09-11

বিশ্বের জায়ান্ট অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই বুধবার ঘোষণা করেছে, প্রিমিয়াম সাবস্ক্রাইবাররা অবশেষে লসলেস অডিও উপভোগ করতে পারবে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে প্রথমবার হাইফাই পরিকল্পনার কথা ঘোষণা করার প্রায় চার বছর পর এই ফিচার চালু হলো। এ নিয়ে স্পটিফাইয়ের সাবস্ক্রিপশন বিভাগের ভাইস প্রেসিডেন্ট গুস্তাভ জাইলেনহামার বলেন, ‘অপেক্ষার সময় শেষ, আমরা খুবই উত্তেজিত যে লসলেস সাউন্ড প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য আসছে। আমরা ব্যবহার সুবিধা, মান এবং স্পষ্টতাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে ফিচারটি তৈরি করেছি। এখন প্রিমিয়াম ব্যবহারকারীরা আরও উন্নত শ্রবণ অভিজ্ঞতা পাবেন।’ প্রথমে এই ফিচার চালু হচ্ছে অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, চেকিয়া, ডেনমার্ক, জার্মানি, জাপান, নিউজিল্যান্ড, নেদারল্যান্ডস, পর্তুগাল, সুইডেন, যুক্তরাষ্ট্র ও

যুক্তরাজ্যে। অক্টোবর মাসের মধ্যে প্রায় ৫০টি দেশে রোলআউট করার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে স্পটিফাই জানিয়েছে, ফিচার পাওয়ার পর ব্যবহারকারীরা নোটিফিকেশন পাবেন এবং প্রোফাইল, সেটিংস ও মিডিয়া কোয়ালিটি থেকে লসলেস সক্রিয় করতে পারবেন। সংস্থাটি ওয়াই-ফাই সংযোগের সঙ্গে ব্যবহার এবং তারযুক্ত হেডফোন বা নন-ব্লুটুথ স্পিকার ব্যবহারের পরামর্শ দিয়েছে, কারণ ব্লুটুথের মাধ্যমে পর্যাপ্ত ব্যান্ডউইডথ পাওয়া যাবে না। স্পটিফাইয়ের এই লসলেস ফিচার আসছে চার বছর পর, যখন অ্যাপেল মিউজিক ২০২১ সালে বিনামূল্যে লসলেস মিউজিক চালু করেছিল এবং অ্যামাজন মিউজিক তা অনুসরণ করেছিল। এবার স্পটিফাইএয়র প্রিমিয়াম সাবস্ক্রাইবার ব্যবহারকারীরা অতিরিক্ত খরচ ছাড়াই উচ্চমানের অডিও উপভোগ করতে পারবেন বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।

লসলেস অডিও হলো এমন এক ধরনের ডিজিটাল অডিও যেখানে মূল অডিও ফাইলের সব ডেটা বা তথ্য সংরক্ষিত থাকে, কোনো অংশ বাদ যায় না। এটিকে একটি ‘অ-ক্ষতিকারক’ বা ‘অ-ধ্বংসাত্মক’ কম্প্রেশন বলা হয়, কারণ অডিও ফাইলকে ছোট করার সময় কোনো শব্দ বিস্তারিত তথ্য হারিয়ে যায় না। এর ফলে মূল রেকর্ডিংয়ের মতোই উচ্চ মানের অডিও পাওয়া যায়।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '11 May, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('158507') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142