Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

‘দম’ সিনেমার শুটিং প্রস্তুতিতে কাজাখস্তানে নিশো ও টিম

image

বিনোদন প্রতিবেদক : 2025-09-12

কাজাখস্তানে চলছে আফরান নিশো ও চঞ্চল চৌধুরী অভিনীত সিনেমা ‘দম’-এর লোকেশন রেকি। নির্মাতা রেদওয়ান রনি তার ইনস্টাগ্রাম ও ফেসবুকে ছবি পোস্ট করে লিখেছেন, ‘দম’–এর দম পরীক্ষা, যা দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে। ছবিতে আফরান নিশো, রেদওয়ান রনি, প্রযোজক শাহরিয়ার শাকিল, আর্ট ডিরেক্টর শহীদুল ইসলাম এবং বিদেশি সদস্যদের দেখা যাচ্ছে। আগে শোনা গিয়েছিল সৌদি আরব ও

জর্ডানে শুটিং হবে, তবে এখন কাজাখস্তানে দৃশ্যায়ণের পরিকল্পনা করা হয়েছে। ‘দম’ একটি সার্ভাইভাল গল্প, যা সত্য ঘটনার ওপর ভিত্তি করে তৈরি। সিনেমায় আফরান নিশো ও চঞ্চল চৌধুরী প্রধান চরিত্রে। নিশো বলেন, “এ ধরনের সিনেমা দেশে আগে দেখিনি।” চঞ্চল চৌধুরীও চ্যালেঞ্জিং গল্পটি নিয়ে উচ্ছ্বসিত। এই সিনেমাটি এসভিএফ আলফা–আই এন্টারটেইনমেন্ট ও চরকি প্রযোজনা করছে এবং ২০২৬ সালের রোজার ঈদে মুক্তি পাবে।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '16 June, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('158681') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142