Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

আরশ খান-সুনেরাহর ‘আরেক জন্মে’

image

বিনোদন প্রতিবেদক : 2025-09-12

মুক্তি পাচ্ছে আরশের নতুন নাটক ‘আরেক জন্মে’। এতে অভিনেতাকে পাওয়া যাবে কেয়ারলেস প্রেমিক শুভর চরিত্রে। আর প্রেমিকা নীলা চরিত্রে দেখা যাবে সুনেরাহ বিনতে কামালকে। ‘ঘুড়ি’খ্যাত সংগীতশিল্পী লুৎফর হাসানের প্রযোজনায় নাটকটি প্রকাশ হয়১১ সেপ্টেম্বর গানচিল ড্রামা অ্যান্ড সিনেমা চ্যানেলে। এতে আরশ-সুনেরাহ ছাড়াও অভিনয় করেছেন নাদের চৌধুরীসহ অনেকেই। সাংবাদিক ও সাহিত্যিক ইশতিয়াক আহমেদের গল্প, চিত্রনাট্য ও নির্মাণে এই নাটকটি তৈরি। গল্পটা এমন, শুভ ও নীলার প্রেমটা অনেক বছরের। কিন্তু নীলার প্রতি শুভর একটা খাপছাড়া কেয়ারিং ছিলো সবসময়। নীলা ডাকলে শুভকে পেতো না যথাসময়ে। কেন যেন একটা টিউন হচ্ছিলো না দুজনের। এরপর গল্পের বাঁক ঘোরে নীলার মামার চরিত্রের মাধ্যমে। নাটকটি প্রসঙ্গে নির্মাতা ভাষ্য এমন, ‘আমি আসলে কাগজে হোক আর ভিজ্যুয়াল হোক, বরাবরই একটা ভিন্ন গল্প বলার চেষ্টা করি। এবারও সেই চেষ্টাটি ছিলো। দেখা যাক, মুক্তির পর দর্শক-সমালোচকরা কী বলেন। তবে কাজের অভিজ্ঞতা থেকে এটুকু বলি, শুভ ও নীলার চরিত্র দুটিকে সত্যিই প্রাণ দিয়েছেন আরশ ও সুনেরাহ।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '17 July, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('158684') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142