Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

পূজোয় আসছে জয়ার ‘ফেরেশতে’

image

বিনোদন প্রতিবেদক : 2025-09-12

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘ফেরেশতে’ ১২ সেপ্টেম্বর মুক্তির কথা থাকলেও সেটি আর হয় নি। মুক্তির একদিন আগে সিনেমা সংশ্লিষ্টরা এমন তথ্যই জানালেন।সঙ্গে চূড়ান্ত হলো নতুন তারিখও। ১৯ সেপ্টেম্বর দেশের সব মাল্টিপ্লেক্সে মুক্তি পাবে ছবিটি। হল সংক্রান্ত জটিলতাই ছবিটি মুক্তির তারিখ পিছিয়েছে বলেন জানান সংশ্লিষ্টরা। তাছাড়া সামনে শুরু হবে পূজার আমেজ। সেই উৎসবে দর্শকরা ছবিটি উপভোগ করতে পারবেন বলেও মনে করছেন তারা।তিন বছর ধরে ‘ফেরেশতে’ নিয়ে দর্শক ও সংবাদকর্মীদের নিয়মিত প্রশ্ন শুনতে হতো জয়াকে— ‘কবে মুক্তি পাবে ছবিটি’। মুক্তির তারিখ ঘোষণার পর এবার সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে।বর্তমানে কলকাতায় অবস্থান করছেন জয়া আহসান। গত ৭ সেপ্টেম্বর তিনি সেখানে উড়াল দেন। সম্প্রতি এডভেন্ট অ্যাক্টর স্টুডিও প্রাইভেট লিমিটেড আয়োজিত গ্লোবাল ইনফ্লুয়েঞ্জার এক্সিলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেন তিনি। ব্যক্তিগত কিছু কাজও সেরে এই সপ্তাহেই ঢাকায় ফিরবেন।

দেশে ফিরে ‘ফেরেশতে’র প্রচারণায় অংশ নেওয়ার কথাও জানিয়েছেন এই তারকা। ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম পরিচালিত এই সিনেমায় সমাজের প্রান্তিক মানুষের জীবনের গল্প উঠে আসবে। এই কাজকে জয়া বলেছেন ভীষণ চ্যালেঞ্জিং অভিজ্ঞতা। তার ভাষায়, ‘আমাদের দেশের সুবিধাবঞ্চিত মানুষের ভেতরে যে সংগ্রামী ও সাহসী চরিত্র রয়েছে, তাদেরই একজনের ভূমিকায় আমি অভিনয় করেছি। পুরো টিম সহযোগিতা করায় কঠিন শুটিং সুষ্ঠুভাবে শেষ করা সম্ভব হয়েছে।’ জয়া আহসান ও সুমন ফারুক ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু, শাহীন মৃধা এবং শিশুশিল্পী সাথী। প্রযোজনার দায়িত্বে ছিলেন সুমন ফারুক, আর সহ-প্রযোজক হিসেবে যুক্ত ছিলেন জয়া আহসান নিজেও। ছবির চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের মুমিত আল-রশিদ, যিনি ফারসি ও বাংলার অনুবাদেও কাজ করেছেন ফয়সাল ইফরানের সঙ্গে।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '16 June, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('158685') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142