Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

‘কম কাজ, বেশি মান’ ফারিণের ক্যারিয়ার মন্ত্র

image

বিনোদন প্রতিবেদক : 2025-09-13

মডেলিং, অভিনয়, গান ও উপস্থাপনায় দক্ষতা দেখিয়ে বহুমাত্রিক ক্যারিয়ার গড়ে তুলেছেন তাসনিয়া ফারিণ। চলতি বছর তার ক্যারিয়ার নতুন উচ্চতায় পৌঁছেছে। সিনেমা, ওয়েব ফিল্ম, অ্যাওয়ার্ড শো উপস্থাপনা সব জায়গায় তার উপস্থিতি জানান দিয়েছে। সম্প্রতি সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় মুক্তি পায় সিনেমা ‘ইনসাফ’। সিনেমাটি তাঁকে আবারও আলোচনায় ফিরিয়ে এনেছে। এবার এটি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। এতে ফারিণ অভিনয় করেছেন একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে। সিনেমাটির ওটিটি যাত্রা প্রসঙ্গে তিনি বলেন, ‘ইনসাফ যেন বেশি মানুষের কাছে পৌঁছায়, অভিনেত্রী হিসেবে শুরু থেকেই এটিই ছিল চাওয়া। চরকিতে মুক্তি পাওয়ার পর এটি সবার হাতের মুঠোয় এসেছে। দেশ ও দেশের বাইরের দর্শকেরাও সিনেমাটি এখন দেখছেনএটি সত্যিই আনন্দের।’ গানেও আগ্রহী ফারিণ, গত বছর তার গানের অভিষেক হয় এবং চলতি বছর নতুন গান প্রকাশের ঘোষণা দিয়েছেন। নতুন গানে তার সহশিল্পী হিসেবে থাকছেন ইমরান মাহমুদুল।ভ্রমণের প্রতি তার ভালোবাসা জানেন অনেকেই, সম্প্রতি তিনি ইউরোপের মনোরম স্কাদার লেকে ভ্রমণ করেন। এছাড়া, প্রথমবারের মতো উপস্থাপনা করেছেন একটি অ্যাওয়ার্ড শোতে, তবে তিনি জানান, নিয়মিত উপস্থাপনা করার পরিকল্পনা নেই। এখন কম কাজ করছেন, তবে মানসম্পন্ন প্রজেক্ট বেছে নিচ্ছেন। ফারিণ তার অভিনয়ের পাশাপাশি গানেও শ্রোতাদের মনে জায়গা করতে চান। তিনি মনে করেন, প্রকৃতি মানুষের কাজের শক্তি বাড়িয়ে দেয়।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '15 May, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('158795') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142