Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

ঢাকায় রিচি, ফিরবেন কাজে

image

বিনোদন প্রতিবেদক : 2025-09-13

টানা বেশ কয়েক মাস আমেরিকায় থাকার পর অবশেষে কয়েকদিন হলো ঢাকায় এসেছেন নাটকের প্রিয় মুখ অভিনেত্রী রিচি সোলায়মান। আমেরিকায় যাবার আগে তিনি তার মনের মতো গল্পের একটি নাটকে অভিনয় করে গিয়েছিলেন। নাটকের নাম ‘কেন দেখা হলো না’। দীর্ঘদিন পর রিচির কোনো নতুন নাটক ইউটিউবে প্রকাশ পায়। নাটকটিতে রিচির সঙ্গে আরো অভিনয় করেছেন সমু চৌধুরী, সাবিহা জামান, মীর রাব্বি, মাহিমা। নাটকটি রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন, নির্মাণ করেছেন আব্দুল্লাহ আল হারুন। রিচি সোলায়মান বলেন,‘ নাটকটির গল্প ভাবনা আমার কাছে ভালোলেগেছিলো। এখনতো আসলে দেখা যায় যে প্রায় সব নাটকের গল্পেই প্রায় কাছাকাছি বা একই রকমের। কিন্তু কেন দেখা হলো না। গল্পটা আমার কাছে একটু অন্যরকম মনে হয়েছে বিধায় এতে অভিনয় করেছি। নির্মাতাকে ধন্যবাদ এতো চমৎকার একটি গল্প নির্বাচনের জন্য। আমাকেও চমৎকার গল্পে এবং চরিত্রে অভিনয়ের সুযোগ করে দেবার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। দর্শকের প্রতি বিশেষ অনুরোধ থাকবে নাটকটি দেখার জন্য।’


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '17 June, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('158797') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142