Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

প্রকাশ্যে লুমিনের মিউজিক্যাল ফিল্ম ‘ফিরে এসো’

image

বিনোদন প্রতিবেদক : 2025-09-13

বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ফিডব্যাক-এর অন্যতম ভোকালিস্ট শাহনুর রহমান লুমিন, যিনি শ্রোতা দর্শকের কাছে শুধু ‘লুমিন’ নামেই পরিচিত। নিজের ব্যা- দলের বাইরে তিনি বিগত বেশ কয়েকবছর যাবত নিজের একক গান প্রকাশেই মনোযোগ দিচ্ছেন বেশি। সর্বশেষ তার কন্ঠে ‘কে’ গানটি প্রকাশ পেয়েছিলো। ১১ সেপ্টেম্বর প্রকাশ পেলো তার কন্ঠে আরো একটি নতুন একক মৌলিক গান ‘ফিরে এসো’। গানটি লিখেছেন ও মিউজিক করেছেন অটমুনাল মুন। গানটির মিউজিক ভিডিওর ভাবনা ও নির্দেশনায় ছিলেন রাজীব হোসেইন।লুমিন জানান এই মিউজিক্যাল ফিল্মটির নেপথ্যে থেকে সর্বাত্বক সহযোগিতা করেছে রাজধানীর মহাখালীতে অবস্থিত

‘ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ অ্যা- হসপিটাল লিমিটেড’-এর ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী। শাহীনবাগে অবস্থিত একটি অভিজাত হোটেলে লুমিনের মিউজিক্যাল ফিল্ম ‘ফিরে এসো’র গ্যা- প্রিমিয়ার হয়। নাহিদা আফরোজ সুমীর উপস্থাপনায় বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে লুমিনকে শুভকামনা ও দোয়া করতে উপস্থিত হয়েছিলেন দেশের প্রখ্যাত ব্যা- তারকা, সঙ্গীতশিল্পী, সঙ্গীত পরিচালকেরা। যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ফোয়াদ নাসের বাবু, লাবু রহমান, হামিন আহমেদ, মানাম আহমেদ, অণিমা রায়’সহ আরো বেশ কয়েকজন। অনুষ্ঠানে লুমিনের হাতে ডা. আশীষ তার হাসপাতালের পক্ষ থেকে ‘ফ্রি মাস্টার হেলথ চেক আপ’ কার্ড এবং ‘ফিরে এসো’ স্মৃতিস্মারক তুলে দেয়া হয়।

লুমিন বলেন,‘জাহাঙ্গীর নগরের বন্ধু রাজীব হোসেন আমাকে কক্সবাজার নিয়ে যায়। আমরা কাজ শুরু করি, কিন্তু তখনও আমি জানিনা যে এটা মিউজিক্যাল ফিল্ম হচ্ছে। একটা সময় বুঝতে পারি যে আমাকে দিয়ে রাজীব অভিনয় করাচ্ছে। যখন কাজটা শেষ হলো তখন দেখলাম যে খুউব ভালো একটি কাজ হয়েছে। আর এই মিউজিক্যাল ফিল্ম প্রকাশ্যে আনার পুরো কৃতিত্ব ডা. আশীষ দাদার, আশীষ দার প্রতি কৃতজ্ঞ।’ গানটি এরইমধ্যে ‘চরকি’তে প্রকাশিত হয়েছে।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '16 June, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('158799') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142