Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

রাজীব মণি দাসের রচনায় ‘নিয়তি’

image

বিনোদন প্রতিবেদক : 2025-09-13

রাজীব মণি দাসের রচনা ও নাজনীন হাসান খানের পরিচালনা সম্প্রতি নির্মিত হলো নাটক ‘নিয়তি’। এতে অভিনয় করেছেন- শিবলী নওমান, জান্নাতুন নূর মুন, মাসুদ মহিউদ্দিন, সাইকা আহমে, ফরিদ হোসাইন, ¯িœগ্ধা হোসাইন, সুব্রত চক্রবতী, প্রমুখ। নাট্যকার রাজীব মণি দাস বলেন, ‘নিজের ইচ্ছে মতো সব সময় সবকিছু ঘটে না। যেইটা ঘটে সেইটাই নিয়তি। আর এমন নিয়তির গল্পেই রয়েছে মানুষের জীবনের নানান হিসেব-নিকেশ। যেই হিসেব কখনো মিলে কখনো মিলে

না।’ পরিচালক নাজনীন হাসান খান বলেন, ‘মানুষের ভাগ্যে কখন কি ঘটে কেউ আগে থেকে জানে না। ক্ষেত্র বিশেষে একে অপরকে দোষারোপ করে, যদিও এর পেছনের গল্প থাকে ভিন্ন। মিল না হলে যেমন এক ছাদের নিচে বাস করা যায় না, তেমনি অমিল সম্পর্কও এক সময় অলৌকিকভাবে মিল হয়ে যায়। এমনই সৌন্দর্যের গল্প-নিয়তি।’ গল্প সংক্ষেপ-স্বামীর সংসার ত্যাগ করে বাবার বাড়িতে একবারে চলে এসেছে ইশা। ইশার মুখ থেকে ডির্ভোস নামক শব্দটি শোনে কিংকর্তব্যবমিূঢ় হয়ে পড়ে উপস্থিত সবাই। বাবা মা ইশাকে বুঝায় যেন তার সিদ্ধান্ত পরিবর্তন করে।

তবে ইশা এমন প্রকৃতির মেয়ে যে মচকালেও ভাঙ্গবে না। যা একবার মুখ দিয়ে বেরিয়ে গেছে জীবন থাকতে সে আর হ্যাঁ বলবে না।জীবন গতিময়, থেমে নেই তার পথচলা। আর এই পথচলার মাঝে নতুন করে রাতুলের সাথে সম্পর্ক হয় ইশার।

শীঘ্রই এমনই রোমাঞ্চকর গল্পটি দেখা যাবে কোনো বেসরকারি টেলিভিশন চ্যানেলে।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '16 June, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('158800') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142