
বিনোদন প্রতিবেদক : 2025-09-14
যেকোনো সংগঠন থেকে সম্মাননা প্রাপ্তি একজন ব্যক্তি বা শিল্পীর জন্য অনেক সম্মানের, আনন্দের, ভালোলাগার। তবে এসব প্রাপ্তি একজন মানুষের মধ্যে কাজের প্রতি ভালোলাগা এবং আরো দায়িত্ব বাড়িয়ে দেয়।২০২৩ সালের ‘চ্যানের আই সেরাকন্ঠ’র সাবরিনা নওশীন টুশি এবারই প্রথম একটি সংগঠন কর্তৃক সম্মাননায় ভূষিত হয়েছেন। গতকাল শনিবার আয়োজিত একটি সংগঠনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে টুশি’র হাতে সম্মাননা তুলে দেয়া হয়। সম্মাননা পেয়ে টুশি বলেন,‘ সঙ্গীত জীবনে চলার পথে অনেকের অনুপ্রেরণা পেয়েছি। তাদের অনুপ্রেরণায় নিজেকে গানে আরো ভালো করার চেষ্টা করেছি। বিশেষত সেরাকন্ঠ’তে থাকার সময় শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যামের প্রতিটি কথাই আমি আগামী দিনের অনুপ্রেরণা হিসেবে কাজে লাগানোর চেষ্টা করি। সেইসাথে শ্রদ্ধেয় সামিনা ম্যাম, বন্যা ম্যামের দিক নির্দেশনাও মাথায় থাকে আমার। চ্যাম্পিয়ন হবার পর রয়েল ক্যাফে ও হাওড় জিন্সের সৌজন্যে প্রথম সম্মাননা স্মারক পাই আমি। কোনো সংগঠন কর্তক বর্ণাঢ্য আয়োজনে এবারই প্রথম আমি সম্মাননায় ভূষিত হলাম। যদিও সেরাকন্ঠ’তে আমি সেরাদের সেরা হয়েছি-এটাই অনেক অনেক বড় অর্জন আমার। সেই অর্জনকে মূল্যায়ন করেই এই সম্মাননা প্রাপ্তি। ধন্যবাদ আয়োজকদের যারা আমাকে এই সম্মাননায় ভূষিত করেছেন। আমি যেন বিনয়ী হিসেবেই সবার ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে
পারি।’