Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

প্রকাশ্যেওয়েব ফিল্ম ‘নয়া নোট’

image

বিনোদন প্রতিবেদক : 2025-09-14

অরুণ চৌধুরী-চয়নিকা চৌধুরীর সন্তান অনন্য প্রতীক চৌধুরী। মা-বাবা পরিচালক হওয়ার কারণে শৈশব থেকেই লাইট, ক্যামেরা, অ্যাকশন পরিচিত শব্দ। বলা যায়, শুটিংয়ের আবহেই বেড়ে উঠেছেন এই তরুণ। অনন্য প্রতীক জানান অনেক দিন পর্যন্ত তাঁর ইচ্ছাই ছিল না মা-বাবার পথে হাঁটবেন। কিন্তুমা-বাবাকে চমকে দিয়ে শেষ পর্যন্ত কিন্তু পরিচালকই হয়েছেন প্রতীক। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর পরিচালিত প্রথম ওয়েব ফিল্ম ‘নয়া নোট’। তার ক্যারিয়ারের প্রথম কাজ এটি। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এ কে আজাদ সেতু, সমু চৌধুরী, দীপা খন্দকার, পার্থ শেখ ও নওবা তাহিয়া প্রমুখ। তিনি এই গল্পটি নিয়ে জানান, একবার একটি নয়া নোট একজন ভিক্ষুককে দান করে ভিন্ন এক অভিজ্ঞতার মুখোমুখি হন। পরে আরও কয়েকজনকে পরীক্ষা হিসেবে নয়া নোট দান করেন। এই নয়া নোট ঘিরেই এগিয়ে চলে গল্প। দিন শেষে জীবনের নানা উপলব্ধির কথাই গল্পে সহজ করে বলার চেষ্টা করেছেন নবীন নির্মাতা।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '05 October, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('158910') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142