Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর জন্য নতুন মুখ খুঁজছেন অমি

image

বিনোদন প্রতিবেদক : 2025-09-15

ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর জন্য নতুন মুখ খুঁজছেন নির্মাতা কাজল আরেফিন অমি। এবার নাটকে সংযুক্ত হবেন নোয়াখালী ও বরিশালের আঞ্চলিক ভাষাভাষী দুই তরুণী অভিনেত্রী। যার জন্য নিজের ফেসবুক থেকে একটি বিজ্ঞপ্তিও দিয়েছেন এ নির্মাতা। নাটকের কাস্টিং বিজ্ঞপ্তি অনুযায়ী, দরকার দুজন নারী শিল্পী। চরিত্র ১-এর বয়স ১৮ থেকে ২৫ বছর, উচ্চতা ৫ ফুট ২ থেকে ৫ ফুট ৬ ইঞ্চি; নোয়াখালীর আঞ্চলিক ভাষায় পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে। চরিত্র ২-এর বয়সও একই, উচ্চতা একই সীমা; বরিশালের আঞ্চলিক ভাষাভাষীদের অগ্রাধিকার। আগ্রহী শিল্পীরা নিজেদের কনট্যাক্ট তথ্যসহ ভিডিও বাইট পাঠাতে পারবেন ই-মেইল (ড়ভভরপরধষনড়ড়সভরষসং@মসধরষ.পড়স) বা হোয়াটসঅ্যাপ (০১৮৬৮ ৪০৭ ১৩৩) নম্বরে। ভিডিও পাঠানোর শেষ সময় ১৭ সেপ্টেম্বর ২০২৫। এর মধ্যেই এই ঠিকানায় সঠিক তথ্য পাঠানোর অনুরোধ করেন তিনি। ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ আরও বেশি জনপ্রিয় করার জন্য এরই মধ্যে বেশকিছু পদক্ষেপ নিয়েছেন নির্মাতা কাজল আরেফিন অমি।

এরই মধ্যে ‘নেহাল’ চরিত্রে তৌসিফ মাহবুবের প্রত্যাবর্তন হয়েছে।

এর পাশাপাশি আরও কিছু চরিত্র যেমন ‘নতুন কাজের মেয়ে’ বা ‘পাগলা সুজন’-এর মতো চরিত্র আনা হয়েছে যা এবারের পর্বগুলোতে বিনোদনের মাত্রা আরও বাড়িয়ে দিবে বলে আশাবাদী নির্মাতা অমি।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '18 May, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('159034') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142