Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

প্রথমবার ঢাকায় আসছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির

image

সংবাদ অনলাইন রিপোর্ট : 2025-09-16

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির প্রথমবারের মতো ঢাকায় আসছেন। সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে তিনি অংশ নেবেন বিশেষ এক অনুষ্ঠানে, যেখানে আনুষ্ঠানিকভাবে শুরু করবেন তার সানসিল্ক যাত্রা।

পাকিস্তানে দীর্ঘদিন সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করার পর এবার বাংলাদেশেও যুক্ত হচ্ছেন তিনি। তার হাত ধরে উন্মোচিত হবে নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন, যাতে ভিটামিন সি ও ই এর বিশেষ ফর্মুলা ব্যবহার করা হয়েছে।

অল্প কয়েক বছরের মধ্যেই দক্ষিণ এশিয়ায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন হানিয়া। নাটক ‘মেরে হামসাফার’, ‘ফেরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা আর কাভি মে কাভি তুম’-এ তার অভিনয় তাকে এনে দিয়েছে আলাদা পরিচিতি। রোমান্স, কমেডি কিংবা চরিত্রাভিনয়ে সমান দক্ষতায় মুগ্ধ করেছেন দর্শক।

বাংলাদেশেও তরুণদের কাছে তিনি সমানভাবে জনপ্রিয়। তার হাসি, স্টাইল আর প্রাণবন্ত ব্যক্তিত্ব তাকে করে তুলেছে অনুপ্রেরণার আইকন।

ঢাকা সফরে শুধু ব্র্যান্ড উন্মোচন নয়, ভক্তদের জন্য তিনি রেখেছেন বিশেষ ‘এক্সক্লুসিভ সারপ্রাইজ’। তবে সেটি কী হতে পারে, তা এখনো গোপন রাখা হয়েছে।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '11 September, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('159129') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142