
বিনোদন প্রতিবেদক : 2025-09-16
দক্ষিণ এশিয়ার পরিচিত মুখ পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির । এবার প্রথমবারের মতো আসছেন ঢাকায়। আগামী সপ্তাহে তিনি ঢাকায় আসতে পারেন বলে জানা যায়। সফরকালে অংশ নেবেন একাধিক জমকালো আয়োজন ও ভিন্নধর্মী অনুষ্ঠানে। সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসছেন হানিয়া। আয়োজকদের মতে, পাকিস্তানে দীর্ঘদিন ধরে সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন হানিয়া। সম্প্রতি প্রতিষ্ঠানটি বাজারে এনেছে নতুন ব্ল্যাক শাইন ফর্মুলা। এর প্রচারণার অংশ হিসেবেই হানিয়ার এই বাংলাদেশ সফর।হানিয়া আমিরের সফরকালীন ইভেন্টগুলোর বিস্তারিত জানতে চোখ রাখতে হবে সানসিল্ক বাংলাদেশ-এর অফিসিয়াল পেজে। হানিয়া শুধু গ্ল্যামারাস তারকা নন, বরং বহুমাত্রিক চরিত্রে তার অভিনয় দক্ষতা তাকে আলাদা করেছে। রোমান্টিক, কমেডি কিংবা গাঢ় আবেগের চরিত্র—সব জায়গাতেই সমানভাবে প্রশংসিত হয়েছেন তিনি। অল্প সময়েই ভক্তদের কাছে তিনি হয়ে উঠেছেন “দক্ষিণ এশিয়ার প্রিয় মুখ”। বাংলাদেশেও তার বিপুল সংখ্যক ভক্ত রয়েছে। অনেকেই তাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ঢাকায় তার উপস্থিতি নিঃসন্দেহে ভক্তদের জন্য এক বিশেষ মুহূর্ত হয়ে উঠবে।