
বিনোদন প্রতিবেদক : 2025-09-16
ভিকি জাহেদ সাসপেন্স, মিস্ট্রি বা থ্রিলারের জমজমাট কাজ করেন। এবারও চরকিতে আসছে তার ফ্ল্যাশ ফিকশন ‘অন্ধ বালক’। এই ফ্ল্যাশ ফিকশনে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, তার চরিত্রের নাম অর্ক, আর দিনা চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া আয়মান। ভিকি জানান, ‘অন্ধ বালক’ লেখা নাজিম উদদৌলার। এটি চরকিতে মুক্তি পাবে আজ ১৭ সেপ্টেম্বর রাত ১২টা ১ মিনিটে (১৮ সেপ্টেম্বর)। ওটিটি প্ল্যাটফর্ম চরকি এবং প্রযোজনা প্রতিষ্ঠান আলফাআই-এর যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘অন্ধ বালক’। ভিকি বলেন, ‘‘ঢাকার বিভিন্ন লোকেশনে ‘অন্ধ বালক’ এর শুট হয়েছিলো। এখন এটা রিলিজ হতে যাচ্ছে। নাজিম–উদ–দৌলা ভাইয়ের গল্পটা বেশ ইন্টারেস্টিং। শর্টফিল্ম থেকেই আমার উত্থান। তাই স্বভাবতই চরকির ফ্ল্যাশ ফিকশন প্রজেক্টের প্রতি আগ্রহী হই। আমার বিশ্বাস দর্শক একটা ভিন্ন স্বাদের গল্প দেখতে পারবেন।’’ তৌসিফ মাহবুব বলেন, ‘এ গল্পে দারুণ এক টুইস্ট রয়েছে। সাদিয়া আয়মান বরাবরের মতো খুবই ভালো কাজ করেছেন।’ নাজিম-উদ-দৌলার গল্পে এর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নাজিম-উদ-দৌলা ও ভিকি জাহেদ। এর সিনেমাটোগ্রাফিতে ছিলেন বিদ্রোহী দীপন।’