
বিনোদন প্রতিবেদক : 2025-09-16
সম্প্রতি নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নির্মিত নাটক ‘সহযাত্রী’। এতে অভিনয় করেন নাজনীন নিহা ও ফারহান আহমেদ জোভান । নাটকটি মুক্তির পার দর্শকরা ঈয়ন্দ করেছেন বলে জানিয়েছেন নির্মাতা । রোববার সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে ‘সহযাত্রী’ নাটকটি। নিহা ও জোভান জুটির পাশাপাশি বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ডা. এজাজুল ইসলাম, সুষমা সরকার, শিল্পী সরকার অপু, মনিরা আক্তার মিঠু, ডিকন নূর, আশরাফুল আলম সোহাগ, তানজিম হাসান অনিক, এবি রোকন, শেলজুক তারিক আল হাশমি, সাফিজ আল মামুন, শামীম মোল্লা, জেবিন, তাবাসসুম, রাইসুল প্রমুখ। জোবায়েদ আহসানের রচনায় নাটকটির চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজে। ‘সহযাত্রী’ নিয়ে অভিনেত্রী নাজনীন নিহা বলেন, “মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নির্মাণ নিয়ে নতুন করে বলার কিছু নেই, কারণ তিনি পরীক্ষিত একজন নির্মাতা। গল্প উপস্থাপনে তাঁর নিজস্ব একটা ধরন আছে; যা সহজেই দর্শক মনে ছাপ ফেলে। ‘সহযাত্রী’ নাটকের বেলায় এর ব্যতিক্রম হয়নি। নাটকের গল্পেও পাওয়া যাবে চেনা জীবন আর পরিচিত মুখগুলোর ছায়া। যে কারণে অনেকের মনে দাগ কাটবে বলেই আশা করছি।” ‘সহযাত্রী’ নাটকের সূত্রে আরও একবার জোভানের বিপরীতে অভিনয় নিয়ে নিহার ভাষ্য, “জোভান এ সময়ের সবচেয়ে আলোচিত অভিনেতাদের একজন।
তাঁর সঙ্গে যতগুলো কাজ হয়েছে, সবই দর্শক প্রশংসা কুড়িয়েছে। ক্যারিয়ারের শুরু থেকে তাঁকে সহশিল্পী পাওয়া এবং তাঁর অনেক কিছু সুযোগ হওয়ায় নিজেকে ধন্য বলেই মনে করি। এবারও তাঁর বিপরীতে কাজ করে নতুন কিছু শেখার সুযোগ হয়েছে। সব মিলিয়ে ‘সহযাত্রী’ অভিনয় ক্যারিয়ারের অন্যতম একটি কাজ হিসেবে থেকে যাবে বলেই মনে করি।”