
বিনোদন প্রতিবেদক : 2025-09-17
দেশের নন্দিত অভিনেত্রী দীপা খন্দকারের সঙ্গে একই নাটকে অভিনয় করেছেন এই প্রজন্মের অভিনেত্রী মাইমুনা মম। সানত্বনা আক্তারের গল্প ভাবনায় ‘মাতৃত্বের স্বাদ’ নামক নাটকে একসঙ্গে অভিনয় করেছেন তারা। নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মশিউর রহমান। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে দীপা খন্দকার বলেন,‘ একজন সংগ্রামী নারীর চরিত্রে, মায়ের চরিত্রে অভিনয় করেছি আমি এ নাটকে। এই ধরনের চ্যালেঞ্জিং চরিত্রে এর আগেও আমি বহুবার করেছি। আমার কাছে মনে হয় এই ধরনের চরিত্রে কাজ করাটা আমার জন্য অনেক আনন্দের, ভালোলাগার। কারণ নিজেকে অভিনয়ে নিখুঁতভাবে উপস্থাপন করা যায়। মাতৃত্বের স্বাদ-নাটকটির গল্পটা ব্যতিক্রম। মাইমুনা মম এর আগেও আমার সঙ্গে অভিনয় করেছে। যথারীতি ও ভালো করার চেষ্টা করে।’ মাইমুনা মম বলেন,‘ গল্পটাই ব্যতিক্রম। যে কারণে কাজটা কষ্ট হলেও আমরা মন দিয়ে করার চেষ্টা করেছি। এর আগে দীপা আপুর সঙ্গে আমি বাকরখানি নামের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছিলাম। তিনি সিনিয়র একজন সহশিল্পী হিসেবে ভীষণ অমায়কি এবং বন্ধুবৎসল। তারসঙ্গে কাজ করাটা ভীষণ স্বাচ্ছন্দ্যের। মাতৃত্বের স্বাদ-নাটকটি আশা করছি ভালোলাগবে দর্শকের। ধন্যবাদ মশিউর ভাই’সহ পুরো টিমকে।’