Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

একসঙ্গে দুই চ্যাম্পিয়ন

image

বিনোদন প্রতিবেদক : 2025-09-17

বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের এই প্রজন্মের দুই সঙ্গীতশিল্পী সালমা ও লিজা। বিশেষত ফোক গানে সালমা যেমন অনবদ্য ঠিক তেমিন আধুনিক গানে লিজাও অনবদ্য। সালমা নিয়মিত একের পর এক ফোক গান, আধুনিক গান প্রকাশ করে যাচ্ছেন। অন্যদিকে লিজা তার নিজের ইউটিউব চ্যানেলের দিকে বেশি মনোযোগী বিধায় তিনি একটু সময় নিয়ে নতুন নতুন মৌলিক গান প্রকাশ করেন। দু’জনই বাংলাদেশের একই রিয়েলিটি শো অর্থাৎ একই প্লাটফরম থেকে চ্যাম্পিয়ন হয়ে আসার সঙ্গীতশিল্পী। ‘ক্লোজআপওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ রিয়েলিটি শোয়ের দ্বিতীয় সিজনের (২০০৬) চ্যাম্পিয়ন সালমা। আবার তৃতীয় সিজনের (২০০৮) চ্যাম্পিয়ন লিজা। সময়ের ধারাবাহিকতায় দু’জনই আজ বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের প্রতিষ্ঠিত। দু’জনেরই বেশ নাম যশ রয়েছে। কয়েকদিন আগেই সালমার উদ্যোগে রাজধানীর শাহবাগস্থ সালমার বাসায় এক ঘরোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে

অন্যান্য শিল্পীর মধ্যে লিজাও নিমন্ত্রিত ছিলেন। বেশ আনন্দ আড্ডার মধ্যদিয়েই এই ঘরোয়া আয়োজনটি সম্পন্ন হয়। সালমা বলেন,‘ এটা আসলে তেমন পূর্ব পরিকল্পিত কোনো আয়োজন ছিলোনা। অনেকের সঙ্গেই আসলে অনেকদিন ধরে দেখা হচ্ছেনা। তাই নিজেদের মতো করে একটু সময় কাটানোর জন্যই এই আড্ডার আয়োজন করা। সেখানে লিজাকেও নিমন্ত্রণ জানানো হয়েছিলো। আমরাতো একই রিয়েলিটির শো’র পরপর দুই সিজনের চ্যাম্পিয়ন। লিজা’সহ যারা এই আয়োজনে এসেছিলেন তাদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ভালোবাসা।’ লিজা বলেন,‘ ইউরোপ ট্যুর থেকে আসার পর ঘর থেকে একদম প্রয়োজন ছাড়া বেরই হইনা আমি। স্টেজ শো, টিভি শোতেই শুধু সময় দেবার চেষ্টা করি। এরমধ্যে নিজেদের মধ্যে একটা চমৎকার সময় কাটলো, এটাও অনেক ভালোলাগার।’ এদিকে লিজার নতুন গান ‘নেই অধিকার’ শিগগিরই প্রকাশ পাবে। এটি লিখেছেন তৌফিক আহমেদ, সুর সঙ্গীত করেছেন হৃদয় খান।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '10 June, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('159268') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142