Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

‘ডেমন স্লেয়ার’ ফ্রাঞ্চাইজির নতুন চমক বাংলাদেশে

image

বিনোদন প্রতিবেদক : 2025-09-17

জাপানের অ্যানিমে সিরিজের কদর রয়েছে সারা বিশ্বে। আর এই সিরিজের ভীষণ জনপ্রিয় একটি ফ্রাঞ্চাইজি ‘ডেমন স্লেয়ার’। ২০২০ সালে মুক্তি পাওয়া এই ফ্রাঞ্চাইজির ‘মুগেন ট্রেইন’ সিনেমাটি আশাতীত সাফল্য পায়। জাপানের সিনেমার ইতিহাসে সর্বোচ্চ আয়ের রেকর্ড করে। এরপর আরও দু’টি সিনেমা মুক্তি পায়। আগের ছবির সাফল্যের পথ ধরে সেগুলোও ভালো ফলাফল বয়ে আনে। এবার পর্দায় আসছে নতুন সিনেমা ‘ডেমন স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’। ছবিটি জাপানে মুক্তি পেয়েছে গত ১৮ জুলাই। যুক্তরাষ্ট্র, কানাডা, ভারতসহ বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে ১২ সেপ্টেম্বর। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে ছবিটি মুক্তি পায় ১৬ সেপ্টেম্বর। খবরটি নিশ্চিত করেন স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণনন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ।

‘ডেমন স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’ হলো বিশ্বজুড়ে প্রশংসিত অ্যানিমে সিরিজ ডেমন স্লেয়ারের একটি আসন্ন চলচ্চিত্র ট্রিলজির প্রথম কিস্তি। এটি মাঙ্গার ইনফিনিটি ক্যাসল আর্কের ওপর ভিত্তি করে তৈরি, যেখানে ডেমন স্লেয়ার কর্পস মুজানের ভয়ঙ্কর, পদার্থবিদ্যা-অমান্যকারী দুর্গে প্রবেশ করে। ইনফিনিটি ক্যাসল হলো ডেমন স্লেয়ার মাঙ্গার সবচেয়ে রোমাঞ্চকর অংশগুলির মধ্যে একটি। এটি ডেমন স্লেয়ার কর্পসকে মুজানের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধে নিমজ্জিত করে। হারুও সোতোজাকি পরিচালিত এই ছবিতে জাপানের সেরা ভয়েস শিল্পীরা কাজ করেছেন, যেমন নাতসুকি হানায়ে এবং ইয়োশিৎসুগু মাতসুওকা। এই ছবিটি ডেমন স্লেয়ার কোরের চূড়ান্ত লড়াইয়ের কাহিনি শুরু করবে, যেখানে তানজিরো এবং তার সঙ্গীরা ইনফিনিটি ক্যাসেল বা অসীম দুর্গে চূড়ান্ত যুদ্ধের মুখোমুখি হবে।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '16 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('159269') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142