Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

প্রথমবার যুক্তরাষ্ট্র সফরে অর্থহীন

image

বিনোদন প্রতিবেদক : 2025-09-17

‘ফিনিক্সের ডায়েরি’ অ্যালবাম প্রকাশের তিন বছর পর ‘ফিনিক্সের ডায়েরি-২’ নিয়ে হাজির হচ্ছে অর্থহীন ব্যান্ড। দুই বছর আগে ফেসবুক লাইভে এই অ্যালবামের ঘোষণা দিয়েছিলেন দলটির প্রধান সাইদুস সালেহীন খালেদ সুমন, যিনি সবার কাছে বেজবাবা সুমন নামে পরিচিত। এবার অর্থহীন জানালো ফিনিক্সের ডায়েরি-২-এর মুক্তির সময়। আগামী অক্টোবরে প্রকাশ পাবে নতুন অ্যালবামটি। ফেসবুকে একটি মোশন পোস্টার শেয়ার করে ফিনিক্সের ডায়েরি-২ অ্যালবামের মুক্তির ঘোষণা দেয় অর্থহীন। সেখানে দেখা যায়, ডানা ঝাপ্টাচ্ছে একটি ফিনিক্স পাখি। চারদিকে দাউ দাউ আগুন। হঠাৎ বিকট বিস্ফোরণে ঝলসে যায় ফিনিক্স পাখির দুই ডানা। সাদা রঙের দুই ডানা আগুনে ঝলসে লাল হয়ে যায়। ঝরতে থাকে রক্ত। এরপর ইংরেজি অক্ষরে পর্দায় ভেসে ওঠে কিছু কথা যার অর্থ ‘জীবনে মাঝেমধ্যে পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষটির সঙ্গেও ভালো কিছু হয়।’ শেষে জানানো হয়, ২০২৬ সালের অক্টোবর নয় ২০২৫ সালের অক্টোবরেই আসছে ফিনিক্সের ডায়েরি-২। তবে ফিনিক্সের নতুন এই অ্যালবামে মোট কয়টি গান থাকছে, তা জানানো হয়নি। ছয় বছরের বিরতি কাটিয়ে অর্থহীন প্রকাশ করেছিল তাদের নতুন অ্যালবাম।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '07 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('159271') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142