Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

সুরবিহারের বর্ষপূর্তিতে ‘শরৎ উৎসব’

image

বিনোদন প্রতিবেদক : 2025-09-18

ঢাকার ধানমণ্ডিতে অবস্থিত ‘সুরবিহার ক্রিয়েটিভ অ্যান্ড পারফর্মিং আর্ট ইনস্টিটিউট’ সাফল্যের সাথে তাদের পদচারণার ২১ বছর পূর্ণ করলো। প্রতিষ্ঠানটির এবারের বর্ষপূর্তিতে আয়োজন করেছে এক নান্দনিক শরৎ উৎসব। ১৯ সেপ্টেম্বর সকাল ৮টায় বাংলা একাডেমির ভাষা শহীদ মুক্তমঞ্চে এটি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের শিরোনাম ‘বেঁধেছি কাশের গুচ্ছ’। রবীন্দ্রসংগীতশিল্পী ড. অণিমা রায়-এর তত্ত্বাবধানে শরৎ উৎসব উপলক্ষে আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশনায় মুখর থাকবে এই আয়োজনটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশ বরেণ্য নজরুলসংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা এবং গণমাধ্যম ব্যক্তিত্ব মুকিত মজুমদার বাবু। অনুষ্ঠানে অংশ নেবেন সুরবিহারের শতাধিক শিল্পী-শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের এই বর্ণাঢ্য আয়োজন প্রসঙ্গে ড.অণিমা রায় বলেন, ‘আমাদের তরুণ প্রজন্মকে স্বকীয় সংস্কৃতিতে সমৃদ্ধ করার জন্য এ ধরনের আয়োজনের কোনও বিকল্প নেই। আমরা প্রতিবছরই এমন আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের ভেতরে সেই কৌতূহল ও অনুপ্রেরণার জায়গা তৈরি করি। তারাও ভীষণ আনন্দভরে এই দিনটির জন্য অপেক্ষা করে।’


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '18 June, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('159386') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142