Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

গাজী মাজহারুল আনোয়ারের ‘দিঠির খাতা’র ১৭ গান

image

বিনোদন প্রতিবেদক : 2025-09-19

উপমহাদেশের প্রখ্যাত গীতিকার, কাহিনীকার, চলচ্চিত্র প্রযোজক, পরিচালক প্রয়াত গাজী মাজহারুল আনোয়ার। তার কন্যা দিঠি আনোয়ার। তার বাবার তাকে নিয়ে রচিত গানের খাতা ‘দিঠির খাতা’য় লেখা ১৭টি গান নিয়ে কাজ করছেন দিঠি আনোয়ার। ১৭টি গানের মধ্যে ‘রবী ঠাকুর’, ‘মেঘলা আকাশ’ ও ‘আমি যেন বাতাসের সুর হয়ে বাংলার গান গাই’ শিরোনামের একটি তিনটি গানের কাজ শেষ করেছেন দিঠি। তিনটি গানেরই সঙ্গীত করেছেন অপু আমান। দিঠি জানান, এই ১৭টি গানের মধ্যে পাঁচটি দেশের গান ও পাঁচটি আধুনিক গান নিয়ে কাজ চলছে। সবগুলো গান দিঠি গাইবেন। কোনো কোনো গানের প্রয়োজনে দিঠির সঙ্গে সহশিল্পীও থাকতে পারেন। আধুনিক গান ‘মেঘলা আকাশ’ ও দেশাত্ববোধক গান ‘আমি যেন বাতাসের সুর হয়ে বাংলার গান গাই’ গানটিতেও সহশিল্পী হিসেবে আছেন অপু আমান। ‘রবী ঠাকুর’ গানটি দিঠির একক গান। এদিকে বাবাকে নিয়ে এরইমধ্যে ‘গাজী মাজহারুল আনোয়ার’ নামের একটি ইউটিউব চ্যানেলের পরিকল্পনা করা হয়েছে বলে জানালেন দিঠি। এই ইউটিউব চ্যানেল নিয়ে দিঠির রয়েছে বিষদ পরিকল্পনা। দিঠি বলেন,‘ যেহেতু আব্বার লেখা গানগুলো শুধু আমার জন্যই দিঠির খাতায় লেখা। তাই এই গানগুলো নিয়ে আমার অনেক স্বপ্ন। একটি একটি করে সবগুলো গানই প্রকাশ করবো আমি। গানগুলো চ্যানেলে প্রচার হবে, আমি গাইবো নানান অনুষ্ঠানে।

আর আব্বাকে নিয়ে এরইমধ্যে গাজী মাজহারুল আনোয়ার নামের একটি ইউটিউব চ্যানেলের কাজ শুরু হয়েগেছে। এই ইউটিউব চ্যানেলে নিয়ে মূলত অনেক পরিকল্পনা আছে। নতুন পুরোনো গান যেমন প্রকাশ পাবে, আব্বাকে নিয়ে বিভিন্ন শিল্পীর স্মৃতিচারণ থাকবে, থাকবে আব্বারই লেখা গান নিয়ে মিউজিক্যাল শো।

এছাড়াও পর্যায়ক্রমে আরো অনেক কিছুই যুক্ত হবে। আপাতত যে পরিকল্পনাগুলো করা আছে সেগুলোই একটু একটু করে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সবচেয়ে বড় কথা হলো আব্বুকেতো বাংলাদেশের মানুষ এমনিতেই অনেক ভালোবাসেন শ্রদ্ধা করেন। প্রায় প্রতিনিয়তই টিভি চ্যানেলগুলোতে নানান সময়ে প্রচারিত হচ্ছে। আমরাও উদ্যোগী হয়ে আব্বার গানগুলো নিয়ে আরো বিষদ কাজ করতে চাচ্ছি। আশা করছি সবার সহযোগিতা পাবো।’ দিঠি জানান আগামী ডিসেম্বরে দেশে ফিরেই তিনি বাবার ইউটিউব চ্যানেলের ঘোষনা দিবেন।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '15 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('159555') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142