Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

রশীদ খানের পডকাস্টে আফজাল হোসেন

image

বিনোদন প্রতিবেদক : 2025-09-19

প্রথমবারের মতো কোনও পডকাস্টে অংশ নিয়েছেন একুশে পদকে ভূষিত, বরেণ্য অভিনয়শিল্পী ও নির্মাতা আফজাল হোসেন। মাছরাঙা টেলিভিশনের পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র ৮ম পর্বে অতিথি হয়ে এসেছেন তিনি। এই পর্বটি প্রচার হবে আজ রাত ৯টায়, মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ। ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই পডকাস্টে আফজাল হোসেন কথা প্রসঙ্গে বলেন, রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় শুরুতে তিনি অভিনয় করতে চাননি। পরবর্তীতে বন্ধু ফরিদুর রেজা সাগরের অনুরোধে তিনি পুনর্বিবেচনা করেন। যদিও শেষ পর্যন্ত এই সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা সুখকরই হয়েছে। চিত্রনায়ক শাকিব খানকে ‘লক্ষ্মী ছেলে’ সম্বোধন করে আফজাল হোসেন বলেন, ‘ক্যারিয়ারের ২৬ বছর পার করার পরও শাকিব খানের প্রতিনিয়ত দর্শকদের কাছে নিজেকে নতুনভাবে উপস্থাপন করার তাড়না আমাকে মুগ্ধ করে।’ ভীষণ ইতিবাচক মানুষ আফজাল হোসেন পডকাস্টে বলেন, ‘আমাদের সমাজে এখন প্রেম থাকতেও প্রেমহীন, অল্পতেই অসন্তুষ্ট হওয়া মানুষের সংখ্যা প্রচুর। অনেকের জীবনে কোনও কিছু নিয়ে মুগ্ধতা নেই, নেই বিস্ময়। সুখের জন্য কাঙালিপনা নেই।

কৃতজ্ঞতার সাথে প্রাপ্তির আনন্দ এখন আর কেউ স্বীকার করে না। বেঁচে থাকার অসাধারণত্ব অনুভব করে না। কিছু মানুষ জীবন কাটায়, জীবন তাদের ভাবায় না। আমরা কাছের মানুষকেও ধন্যবাদ জানাতে ভুলে যাই।’ আফজাল হোসেন ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এ এসে স্মরণ করেন তার শুরুর দিনগুলোর অনেক না বলা কথা।

তিনি বলেন, ‘এই শহরে এসেছিলাম বহু দূরের একটা গ্রাম থেকে। যেখানে বিদ্যুৎ ছিল না। সন্ধ্যা নামলে ঘরে ঘরে জ্বলে উঠতো হ্যারিকেন। তখন সে হ্যারিকেনের স্বল্প আলো কখনোই মিটমিটে মনে হয়নি। নিজেদের বাড়িঘর ছাড়াও যে কোনও দিকে যাবার পথকে মনে হয়নি অন্য কারও পথ ধরে হাঁটছি। একটা পুকুরে ঝাঁপ দিতে ইচ্ছা হওয়া মাত্র ঝাঁপ দিয়ে পড়া যেতো। পুরো গ্রামটাকে মনে হতো নিজের। যে কোনও উৎসবে সবাই হৈ হৈ করে একত্রিত হয়ে যেতো। কখন, কাকে কী করতে হবে, তা বলে দেয়নি কেউ। তখন মানুষের মনে স্বস্তি ছিল, শান্তি ছিল।’


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '15 May, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('159556') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142