Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

মহালয়া’র দিনে শাপলার কন্ঠে ‘জাগো দুর্গা’

image

বিনোদন প্রতিবেদক : 2025-09-20

আর কিছুদিন পরেই হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা শুরু হতে যাচ্ছে। আজ ২১ সেপ্টেম্বর হচ্ছে মহালয়া। মহালয়া হলো পিতৃপক্ষ ও দেবীপক্ষের সন্ধিক্ষণ এবং দুর্গাপূজা উৎসবের সূচনা তিথি। এই দিনে দেবী দুর্গা মহিষাসুরকে বধ করে পৃথিবীতে অবতরণ করেন বলে বিশ্বাস করা হয়। মহালয়ার দিনে হিন্দুরা তর্পণ করে এবং ভোরবেলা ‘দেবীমাহাত্ম্যম্’ পাঠ করে, যা দুর্গাপূজার আধ্যাত্মিক যাত্রার সূচনা করে। আজ থেকে অর্ধযুগ আগে দুর্গার আগমনীকে নিয়ে ‘সারেগামা বেঙ্গলি’তে প্রকাশিত হয়েছিলো ‘জাগো দুর্গা’ শিরোনামের গান। বাণী কুমারের কথায় ও পঙ্কজ কুমার মল্লিকের সঙ্গীতে গানটি গেয়েছিলেন দ্বিজেন মুখার্জি। দ্বিজেন মুখার্জির কন্ঠে দুর্গার আগমনী এই গানটি বেশ সাড়া ফেলে বিশেষত কলকাতায়। কলকাতার বেশ কয়েকজন শিল্পী গেলো অর্ধযুগে গানটি কাভার করে প্রকাশ করে ইউটিউবে। বাংলাদেশে এবারই প্রথম কোনো সঙ্গীতশিল্পী এই গানটি কাভার করেছেন। এ প্রজন্মের সঙ্গীতশিল্পী শাপলা পাল ‘জাগো দুর্গা’ গানটি করেছেন। নতুন করে গানটির সঙ্গীতায়োজন করেছেন মনির উদ্দিন। এরইমধ্য গানটির সব ধরনের কাজ সম্পন্ন হয়েছে। আজ মহালয়ার দিনে গানটি প্রকাশ পাবে ‘শাপলা পাল’ ইউটিউব চ্যানেলে। শাপলা পাল বলেন,‘ মূলত এবার ২১ সেপ্টেম্বর মহালয়ার দিন। দুর্গা পূজা উৎসবের সূচনা তিথি। এই দিনেই দেবী দুর্গা মা মহিষাসুরকে বধ করে পৃথিবীতে অবতরন করেন। দুর্গা পূজার আধ্যাত্বিক সূচনা হয় এই দিনেই। যে কারণে এই দিনটিকে ঘিরেই আমি গানটি গেয়েছি। জাগো দুর্গা অনেক জনপ্রিয় একটি গান। দেখলাম যে আমাদের দেশে কেউ কখনো এই গানটি কাভার করেনি। যে কারণে এই গানটি আমি কাভার করেছি। মনির ভাই বেশ মন দিয়ে যতœ করে নতুন করে মিউজিক অ্যারেঞ্জম্যান্ট করেছেন। আশা করছি আমার কন্ঠেও জাগো দুর্গা গানটি ভালোলাগবে সবার।’


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '08 June, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('159642') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142