
বিনোদন প্রতিবেদক : 2025-09-20
নির্মাতা মেহেদী হাসান জনির নির্দেশনায় নির্মিত নাটক ‘আমাদের গল্পটা এখানে শেষ’। এতে জুটি হয়েছেন আরশ-উর্বী। এই নাটকের শুটিং গেলো ১৭ ও ১৮ সেপ্টেম্বর রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে সম্পন্ন হয়েছে। আবারো আরশ উর্বীকে নিয়ে নাটক নির্মাণ প্রসঙ্গে এই নাটকের রচয়িতা, চিত্রনাট্যকার ও পরিচালক মেহেদী হাসান জনি বলেন,‘ কিছু বলবে কী মূলত আরশ উর্বী জুটির প্রথম দিকের নাটক। তবে দুজনেই আমাকে সেই সময়টাতে ভীষণ সহযোগিতা করেছিলেন নাটকটির গল্প ফুটিয়ে তোলার জন্য। যথারীতি দর্শক চাহিদা থাকায় এই জুটিকে নিয়ে আবারো একটি নাটক নির্মাণ করেছি। এই নাটকটির গল্প স্যাড রোমান্টিক। গল্পটা বলতে চাইনা। কারণ একটি টুইস্টকে ঘিরেই নাটকটির মূল গল্প। সেটা বলে দিলে দর্শকের আর আগ্রহ থাকবেনা। তবে আমার নির্দেশিত দ্বিতীয় নাটক আমাদের গল্পটা এখানে শেষ-এ আরশ যেমন দারুণ অভিনয় করেছে তদ্রুপ উর্বীও তার চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছে। যে কারণে আগের নাটকের চেয়ে এই নাটকে দুজনের অভিনয় ভীষণ প্রাণবন্ত ছিলো।
নির্মাতা হিসেবে আমি ভীষণ খুশী এবং এই নাটক নিয়ে আমি খুউব আশাবাদী। আন্তরিক ধন্যবাদ জানাই আরশ ও উর্বীকে।’