Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

তৌসিফ-সাদিয়ার ‘অপ্রেমিক’

image

বিনোদন প্রতিবেদক : 2025-09-21

প্রকাশ্যে সোহেল রাজের নতুন নাটক ‘অপ্রেমিক’ দেখে। ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় নাটকটি এসেছে অন্তর্জালে, কণ্ঠশিল্পী সুস্মিতা আনিসের ইউটিউব চ্যানেলে। এ নাটকের কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও সাদিয়া আয়মান। সঙ্গে আছেন শিল্পী সরকার অপু, রোজী সিদ্দিকী, ফারুক আরাফাত ও সাজ্জাদ হোসেন। নির্মাতা সোহেল রাজ বলেন, ‘‘অপ্রেমিক’ আমার কাছে কেবলই এক প্রেমের গল্প নয়—এটি দুজন মানুষের ভেতরের লড়াইয়ের গল্প। ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, কখনও তা হয়ে ওঠে ত্যাগেরও নাম। আমাদের সমাজে এখনও প্রেমকে মাপা হয় সামাজিক অবস্থান, অর্থনৈতিক নিরাপত্তা আর পরিবারের সিদ্ধান্ত দিয়ে। অথচ ভালোবাসা একেবারেই ব্যক্তিগত, নিঃশব্দ ও গভীর এক অনুভূতি। সেটাই তুলে ধরার চেষ্টা করেছি এ গল্পে। আমি বিশ্বাস করি, ‘অপ্রেমিক’ দর্শকদের হৃদয়ে এক বিশেষ জায়গা করে নেবে। কারণ এটি আমাদের চারপাশেরই গল্প।’’নাটকটিতে রয়েছে ‘তোমার মতো কেউ নেই’ শিরো-নামের একটি গান। সোমেশ্বর অলির কথায় গানটির সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। গেয়েছেন সুস্মিতা আনিস ও রেহান রাসুল।‘অপ্রেমিক’ প্রকাশের পর মন্তব্যের সুবাদে দারুণ প্রশংসা মিলছে গল্প, নির্মাণ ও গান থেকে।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '16 June, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('159794') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142