Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

ওটিটি নিয়ে পূর্ণিমার বিস্ফোরক মন্তব্য

image

বিনোদন প্রতিবেদক : 2025-09-22

সম্প্রতি দেশে নামে বেনামে নানা পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হতে দেখা যাচ্ছে। এসব আয়োজনে দেখা যায় দেশের শোবিজ তারকাদের। যাদের অনেকে দর্শকমহলে পরিচিত নন। শুধুমাত্র লাইমলাইটে থাকার প্রবণতা থেকে ছুটছেন বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। যা ভালোভাবে নিচ্ছেন না দেশের বিনোদন অঙ্গনের তারকারা।  সম্প্রতি এক সাক্ষাৎকারে অ্যাওয়ার্ড প্রসঙ্গে ঢালিউড অভিনেত্রী পূর্ণিমা বলেন, অনেক সময় আমাকেও বলে অ্যাওয়ার্ড নিতে আসেন। আমি জিজ্ঞেস করি, কোন কাজের জন্য দেবে? তারা বলে এমনি! এমনি আবার অ্যাওয়ার্ড হয় নাকি? যাদের পুরস্কার দিচ্ছে, তাদের নামই আগে শুনিনি। এসব জায়গায় যেতে ইচ্ছে করে না। দীর্ঘদিন ধরে সিনেমার পর্দায় দেখা যাচ্ছে না পূর্ণিমাকে। তাই অনুরাগীদের মনে প্রশ্নের উদয় হয়েছে তবে কী অভিনয় ছেড়েছেন অভিনেত্রী। এ বিষয়ে অনুরগারীদের কিছুটা আশ্বস্ত করে তিনি জানিয়েছে ভালো গল্প পেলে আবারও বড়পর্দায় অভিনয় করবেন। পূর্ণিমার ভাষ্য, ভালো গল্প আর মানসম্মত চরিত্র পেলে এখনও কাজ করতে রাজি। বছর দুই আগে কাজল আরিফিন অমির ‘হোটেল রিল্যাক্স’ ওয়েব সিরিজে অভিনয়ের মাধ্যমে ওটিটিতে নাম লিখেছিলেন পূর্ণিমা। এরমধ্যে কেটে গেছে লম্বা সময় তবে দেখা যায়নি নতুন কোনো অভিনয়ে। ওটিটি প্ল্যাটফর্মে কাজের আগ্রহ আছে তার। তবে সেখানে বড় বাধা হিসেবে দেখছেন সিন্ডিকেটকে। পূর্ণিমা বলেন, ওটিটিতে কাজ করতে চাই। তবে সেখানে একটা বড় সিন্ডিকেট কাজ করে। বাইরের কাউকে সহজে জায়গা দেয় না। যারা ওই দলে আছে, তারাই সব সময় সুযোগ পায়। অথচ অনেক মেধাবী শিল্পী আছেন, যারা ভালো কাজ করতে পারেন কিন্তু তাদের সেই সুযোগ দেওয়া হয় না।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '15 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('159897') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142