Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

শিল্পকলা একাডেমির মহাপরিচালক হলেন কবি রেজাউদ্দিন স্টালিন

image

বিনোদন প্রতিবেদক : 2025-09-22

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন কবি রেজাউদ্দিন স্টালিন। আগামী এক বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে, রেজাউদ্দিন স্টালিনকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবু সালেহ মাহফুজুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেন এবং পরবর্তীতে সাংবাদিকতা ও সংস্কৃতি অঙ্গনে নিজেকে প্রতিষ্ঠিত করেন। দায়িত্ব পালন করেছেন নজরুল ইন্সটিটিউটে। এর আগে নাট্যনির্দেশক সৈয়দ জামিল আহমেদ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ছিলেন। তার আগে টানা ১৩ বছর শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্বে ছিলেন লিয়াকত আলী লাকী। গত ১২ আগস্ট ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন তিনি। ২০১১ সালে দায়িত্ব গ্রহণের পর অনেকবারই তাকে অপসারণের দাবি ওঠে। দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনে তাকে জিজ্ঞাসাবাদ করার কথাও জানা যায়। ২০২৩ সালে সপ্তমবারের মতো বাড়ানো হয় তার মেয়াদ।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '15 May, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('159898') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142