
বিনোদন প্রতিবেদক : 2025-09-22
বাংলাদেশের প্রখ্যাত গীটারিস্ট সাকীল মোহাম্মদ সাবীর উদ্দীন দীপন। তিনি জানান, জীবনের এই পর্যায়ে এসে তিনি পরিপূর্ণ জীবন উদযাপন করছেন। কারণ জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার বিচারক হিসেবে যেমন কাজ করেছেন তিনি। ঠিক তেমনি একজন গীটারিস্ট হিসেবে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি বিশেষ সম্মাননাতেও ভূষিত হয়েছেন। সম্প্রতি ‘জিয়া শিশু একাডেমি’ আয়োজিত তেরো’তম জাতীয় শিশু শিল্পী প্রতিযোগিতা ‘শাপলা কুঁড়ি ২০২৫’-এর প্রাথমিক বাছাই পর্বশেষে ৬৪ জেলা থেকে প্রতিটি বিষয়ে ৬৪ জন প্রতিযোগী ফাইনাল রাউণ্ডে অংশগ্রহন করে। প্রতিযোগিতায় প্রাথমিক বাছাই থেকে ফাইনাল রাউ- পর্যন্ত গীটার বিষয়ে গীটারিস্ট ও সঙ্গীত পরিচালক সাকীল মোহাম্মদ সাবীর উদ্দীন দীপন বিচারকার্য পরিচালনা করেন।
যদিও এই প্রতিযোগিতায় প্রতিযোগিরা নাচ, গান, আবৃত্তি, অভিনয় এবং তবলা’তেও প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। দীপন জানান সারা বাংলাদেশ থেকে ৪০ হাজার প্রতিযোগি প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। এই বিচারকার্য পরিচালনা করার জন্য ‘জিয়া শিশু একাডেমি’ থেকে দীপনকে সম্মাননা প্রদান করা হয়। আবার গত ২০ সেপ্টেম্বর ছিলো দীপনের জীবনের আরেক অর্জনের দিন। কারণ সেদিন রাজধানীর প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে একজন গুনী গীটারিস্ট হিসেবে দীপনের হাতে ‘ট্র্যাব এক্সিলেন্ট অ্যাওয়ার্ড-২০২৫’ তুলে দেয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)এর মহাসচিব কাদের গণি চৌধুরীর হাত থেকে দীপন এই সম্মাননা গ্রহন করেন।
দীপন বলেন,‘ আন্তরিক কৃতজ্ঞতা জানাই জিয়া শিশু একাডেমির সংশ্লিষ্ট সবাইকে যারা আমাকে শাপলা কুঁড়ি ২০২৫-এর বিচারকার্য পরিচালনায়র দায়িত্ব দিয়েছেন। সেই সাথে দায়িত্ব যথাযথ পালনের কারণে সম্মাননাও প্রদান করেছেন। আরো অনেক বেশি কৃতজ্ঞতা ট্র্যাব এক্সিলেন্ট অ্যাওয়ার্ড ২০২৫-এর সাথে সম্পৃক্ত সবাইকে। কারণ পরপর দুটি সম্মাননা বা স্বীকৃতি আমাকে ভীষণ অনুপ্রেরণা দিয়েছে।’