Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

অস্কারে বাংলাদেশের যে ৫ সিনেমা

image

বিনোদন প্রতিবেদক : 2025-09-23

একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস) আয়োজিত ৯৮তম অস্কার আসরের জন্য বাংলাদেশের ৫টি সিনেমা রয়েছে দৌড় প্রতিযোগিতায়। অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে অংশ নিতে বাংলাদেশি চলচ্চিত্র জমা দেওয়ার আনুষ্ঠানিক আহ্বানে নির্ধারিত সময়ের মধ্যে ৫টি সিনেমা জমা পড়েছে। নিশ্চিত করেন অস্কার বাংলাদেশি কমিটির সমন্বয়ক আব্দুল্লাহ আল মারুফ। তিনি জানান, বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (বিএফএফএস)-এর অফিস থেকে আগ্রহী চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজকদের ফরম সংগ্রহ ও জমাদানের মাধ্যমে এ সিনেমাগুলো জমা দিয়েছে। ১৬ সেপ্টেম্বর ছিল সিনেমা জমা দেওয়ার শেষ তারিখ। জমা পড়া সিনেমা পাঁচটি হলো ‘সাবা’ (পরিচালক: মাকসুদ হোসাইন; প্রযোজনা সংস্থা: ফিউশন পিকচার), ‘বাড়ির নাম শাহানা’ (পরিচালক: লীসা গাজী; প্রযোজনা সংস্থা: কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড), ‘নকশিকাঁথার জমিন’ (পরিচালক: আকরাম খান; প্রযোজনা সংস্থা: টিএম ফিল্মস) , ‘প্রিয় মালতী’ (পরিচালক: শঙ্খ দাশগুপ্ত; প্রযোজনা সংস্থা: ফ্রেম পার সেকেন্ড) এবং ‘ময়না’ (পরিচালক: মনজুরুল ইসলাম মেঘ; প্রযোজনা সংস্থা: জাজ মাল্টিমিডিয়া)। এই ৫টি সিনেমা থেকে মূলত একটি সিনেমা পাঠানো হবে ৯৮তম অস্কারে। একাডেমি কর্তৃক নির্ধারিত নিয়ম অনুযায়ী, বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (বিএফএফএস)-এর তত্ত্বাবধানে ড. মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে ‘অস্কার বাংলাদেশ কমিটি’ বাংলাদেশ থেকে এন্ট্রি আমন্ত্রণ ও পর্যালোচনা করার দায়িত্ব পেয়েছে। নির্বাচিত ছবিটি চলচ্চিত্রের বৈশ্বিক মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে। অস্কার বাংলাদেশি কমিটির সমন্বয়ক আব্দুল্লাহ আল মারুফ জানান, বাংলাদেশ থেকে অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে পাঠানোর জন্য জমা পড়া পাঁচটি সিনেমাকে বিচার-বিশ্লেষণ করে অস্কারের জন্য সর্বসম্মতিক্রমে একটি সিনেমাকে মনোনয়ন দেয়া হবে। নির্বাচন কমিটি সিদ্ধান্ত গ্রহণের পরপরই আগামী ২৭ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে এ মনোনয়ন ঘোষণা করা হবে।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '12 May, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('160016') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142