
বিনোদন প্রতিবেদক : 2025-09-24
এই সময়ের নাটকের অভিনেত্রীদের মধ্যে একজন তানিয়া বৃষ্টি। তিনি জানান ইউটিউবে প্রতিনিয়তই তার অভিনীত নতুন নতুন নাটক প্রকাশ পাচ্ছে। এরইমধ্যে অল্প সময়ের ব্যবধানে বৃষ্টি অভিনীত তিনটি নাটক প্রকাশিত হয়েছে। নাটকগুলো হচ্ছে ‘জামাই বউ বাটপার’ যার পরিচালক মাসুদ রানা অনিক,‘ পানু হেটস রানু’ যার পরিচালক মাসুদ রানা অনিক ও ‘দাদীর দাদাগিরি’ যার পরিচালক শহীদ উন নবী। তিনটি নাটকেই তিনটি ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। তানিয়া বৃষ্টি বলেন,‘ অনেক কষ্ট সংগ্রামের পর আজ একজন অভিনেত্রী হিসেবে আলহামদুলিল্লাহ ভালো একটি অবস্থানে আসতে পেরেছি। দর্শক আমার অভিনীত প্রতিটি নাটক প্রবল আগ্রহ নিয়ে উপভোগ করেন, আমার অভিনীত নাটক দেখে তার তাদের ভালোলাগার কথা প্রকাশ করেন-এটাইতো আসলে চেয়েছিলাম আমি। দর্শকের জন্যই তো আসলে ভালো ভালো গল্পের নাটকে কাজ করার চেষ্টা করি। আমাকে নিয়ে এখন যারা নিয়মিত কাজ করছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। কারণ তারা আমার ইচ্ছেকে গুরুত্ব দিচ্ছেন। তাতে আমি ভালো কাজ করার সুযোগ পাচ্ছি।’