Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

মুক্তির প্রস্তুতিতে ‘সাইলেন্স : আ মিউজিক্যাল জার্নি’

image

বিনোদন প্রতিবেদক : 2025-09-24

সুরকার ও সংগীত পরিচালক ইমন সাহা নির্মাণ করেছেন মিউজিক্যাল ফিল্ম ‘সাইলেন্স: আ মিউজিক্যাল জার্নি’। সিনেমাটি মুক্তির প্রস্তুতিতে আছে বলে জানিয়েছেন এই সুরকার। ইমন সাহা বলেন, “গেল অগাস্টে সেন্সর ছাড়পত্র হাতে পেয়েছি। আমাদের সিনেমা মুক্তির প্রস্তুতি চলছে। নভেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি পেতে পারে। তবে এখনো তারিখ চূড়ান্ত হয়নি।” গ্রামের বাউল ঘরের এক মেয়ের সংগীত যাত্রা নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। গানের জন্য গ্রাম থেকে শহরে আসা সেই মেয়েটির জীবনের নানা সংগ্রামের গল্প দেখা যাবে

এতে। ইমন সাহা আরও বলেন, “বাউল পরিবারে জন্ম হয় এক মেয়ের, সে ফোক গান, মাটির গান করে সে। এক সময় তাকে উৎসাহ দেওয়া হয় গ্রাম থেকে বের হয়ে এসে বড় পরিসরে গান করার। কিন্তু শহরে এসে মেয়েটি জৌলুস, যশ ও জনপ্রিয়তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। এসব করতে গিয়ে তার ভেতরের গানের সত্তাটা সে হারিয়ে ফেলে। জাগতিক ও আধ্যাত্মিক জার্নির একটা সম্পর্ক দেখানো হয়েছে সিনেমায়।” ‘সাইলেন্স: আ মিউজিক্যাল জার্নি সিনেমায়’ অভিনয় করেছেন সাইমন সাদিক, নীলাঞ্জনা নীলা, ইন্তেখাব দিনার, আজাদ আবুল কালামসহ অনেকে।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '12 September, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('160194') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142