Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

আজ বনানী’তে মোমেনা চৌধুরীর ‘গোধুলি বেলায়’

image

বিনোদন প্রতিবেদক : 2025-09-25

বাংলাদেশের মঞ্চ নাটকের একজন অনবদ্য গুনী অভিনেত্রী মোমেনা চৌধুরী। এক ‘লাল জমিন’ নাটকে এককভাবে অভিনয় করেই তিনি দারুণভাবে প্রশংসিত হয়েছেন দেশেএবং দেশের বাইরেও। আবারো এই অভিনেত্রী তার আরো একটি একক নাটক নিয়ে দর্শকের মধ্যে উপস্থিত হয়েছেন। নাটকের নাম ‘গোধূলি বেলায়’। নাটকটি রচনা করেছেন মোমেনা চৌধুরী নিজেই। নির্দেশনা দিয়েছেন শামীম সাগর। এটি ‘শূন্যন রেপার্টরি থিয়েটার’-এর পঞ্চম প্রযোজনা। আজ রাজধানীর বনানী’র ‘যাত্রা বিরতি’তে ( বাড়ি নং ৬৩, রোড ১৭/এ) মঞ্চস্থ হবে মোমেনা চৌধুরীর ‘গোধুলি বেলায়’ নাটকটি। মোমেনা চৌধুরী বলেন,‘ জীবনের এই গোধুলি বেলায় এসে মানুষের আর কোনো চাওয়া পাওয়া থাকেনা। শুধুই একজন ভালো বন্ধুর প্রয়োজন হয়। যার সঙ্গে মন খুলে কথা বলা যায়, চোখে চোখ রেখে চায়ের কাপে চুমুক দেয়া যায়। যাইহোক, আমরা সাধারনত সবসময় মঞ্চ নাটক উপভোগ করি হয় রাজধানীর বেইলি রোডে কিংবা শিল্পকলায়। কিন্তু এবার শূন্যন গোধুলি বেলায় মঞ্চস্থ করতে যাচ্ছে বনানীর যাত্রা বিরতিতে। আশা করছি সবার সঙ্গে দেখা হবে। যথারীতি নাটকটির রচনায় এবং অভিনয়ে আছি আমি। আশা করছি বনানী ও তার আশেপাশে যারা আছেন তারা সবাই চলে আসবেন সন্ধ্যা ৭.১৫ মিনিটের মধ্যে। আশা করছি আপনাদের ভালোলাগবে গোধুলি বেলায়।’ গত জুনে নিউইয়র্কের জ্যামাইকা আর্টস সেন্টারে উদ্বোধনী মঞ্চায়ন হয়েছিল নাটকটির। নিউইয়র্কের পর দেশের মঞ্চে আসছে নতুন এই নাটক গত ৮ আগস্ট রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হয়। এটি মোমেনা চৌধুরীর লেখা দ্বিতীয় মঞ্চনাটক। মোমেনা চৌধুরী বলেন, ‘নারীকে ঘিরে থাকা শরীর, সম্মান, স্বপ্ন ও অপমান এগুলোকে সামনে এনে এই নাটক আমাদের সামনে প্রশ্ন ছুড়ে দেয়। যদি এটি কাউকে তার নীরব প্রতিবাদের ভাষা দিতে পারে, সেটাই আমার সবচেয়ে বড় সাফল্য।’


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '15 June, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('160277') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142