Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

জাহিদ-আনিসার কণ্ঠে ‘তুই রাখিস যতœ করে’

image

বিনোদন প্রতিবেদক : 2025-09-25

এ প্রজন্মের সংগীতশিল্পী জাহিদ মোহাম্মাদ নিয়মিতভাবে মৌলিক গান নিয়ে শ্রোতা-দর্শকদের সামনে হাজির হচ্ছেন। সম্প্রতি তার ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পেয়েছে নতুন মৌলিক গান ‘তুই রাখিস যতœ করে’। এতে তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিয়া আনিসা। সফট, মেলোডিয়াস এবং রোমান্টিক ঘরানার এই গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী বেলাল খান। গানটির লিখেছেন শাহ কানিজ খাদিজা, আর সংগীতায়োজন করেছেন শোভন রায়। এটি জাহিদ মোহাম্মাদের ২৫তম মৌলিক গান। নতুন গান প্রসঙ্গে জাহিদ মোহাম্মদ বলেন, ‘সংগীত আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। পেশাগত জীবনের ব্যস্ততা থাকলেও গান আমাকে বাঁচতে শেখায়, অনুপ্রেরণা দেয়।

‘তুই রাখিস যতœ করে’ আমার জন্য বিশেষ একটি গান, কারণ এখানে শ্রোতারা পাবেন মেলোডিয়াস সুর, সহজ-সরল কথা আর ভালোবাসার আবেগ। আমি সব সময় চেষ্টা করি শ্রোতাদের জন্য ভালো কিছু উপহার দিতে। আশা করি এই গানটিও সবার ভালো লাগবে এবং শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেবে।’


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '14 June, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('160283') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142