Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

মান্না দে’র ‘কফি হাউজ’ গেয়ে মুগ্ধতা ছড়ালেন তারা

image

বিনোদন প্রতিবেদক : 2025-09-28

বাংলাদেশের একজন অভিনেত্রী অপি করিম। সাধারণত তাকে দর্শক একজন অভিনেত্রী হিসেবেই পছন্দ করেন, ভালোবাসেন। তবে উপস্থাপনাতেও তিনি অনবদ্য। বহু আগে থেকেই অভিনয়ের পাশাপাশি উপস্থাপনা করেন তিনি। এবার তিনি ‘ভিসা প্রেজেন্টস গোল্ডেন ডিকেডস’ অনুষ্ঠানের উপস্থাপনা করে উপস্থিত দর্শক শ্রোতার মাঝে দারুণ মুগ্ধতা ছড়িয়েছেন। গত শুক্রবার সন্ধ্যায় ‘ভিসা প্রেজেন্টস গোল্ডেন ডিকেডস’ অনুষ্ঠানের উপস্থাপনার দায়িত্বে ছিলেন অপি করিম। মঞ্চে এসে একে একে উপস্থিত শ্রোতা দর্শককে গানে গানে মুগ্ধ করেন নন্দিতা, ঋতুরাজ, সুনিধি নায়েক, অর্ণব। নন্দিতার কন্ঠে রুনা লায়লা’র ‘শেষ করোনা’, ঋতুরাজের কন্ঠে আব্দুল জব্বারের ‘ওরে নীল দরিয়া’, সুনিধির কন্ঠে এসডি বর্মনের ‘শোনো গো দখিনা হাওয়া’ এবং অর্ণবের কন্ঠে ‘ঝিলমিল ঝিলমিল র্ঝিলের জলে’ গানগুলো শ্রোতা দর্শককে বেশি মুগ্ধ করে। তবে প্রত্যেক শিল্পীই বাংলাদেশের ও ভারতের কিংবদন্তী শিল্পীদের আরো বেশকিছু গান পরিবেশন করেও মুগ্ধ করেছেন। স্টেজ-এ দেশের কিংবদন্তী শিল্পী সাবিনা ইয়াসমিন উঠার আগে অপি করিম’সহ শুভেন্দু, নন্দিতা, সুনিধি, অর্ণব ও ঋতুরাজ উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী মান্না দে’র গাওয়া সেই বিখ্যাত গান ‘কফি হাউজের আড্ডাটা আজ আর নেই’ গানটি পরিবেশন করেন। এই পরিবেশনায় অর্ণব অপি করিমকে ডেকে নেন তাদের সঙ্গে পরিবেশনায় থাকার জন্য।

আয়োজনের এই মুহুর্তটিই ছিলো সবচেয়ে বেশি আকর্ষনীয়। অপি করিম বলেন,‘ এই আয়োজনে বিশেষত এই প্রজন্মের যারা সঙ্গীত পরিবেশন করেছেন তারা প্রত্যেকেই ভীষণ সুন্দর গান করেন এবং এটা সত্যি যে, তারা যখন একে একে সবাই গান গাইছিলেন-তখন আসলে এমনই মনে হয়েছিলো যে কার গান রেখে কার গান শুনবো। আর সবার শেষে শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন আপার পরিবেশনা ছিলো মনো মুগ্ধকর।’


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '21 May, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('160618') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142