বিনোদন » অন্যান্য
প্রকাশ্যে শামীম-সামান্তার ‘আগাছা’

বিনোদন প্রতিবেদক : 2025-09-28
সম্প্রতি প্রকাশ পায় নাটক ‘আগাছা’। সমাজের এক নির্মম প্রতিফলন দেখা যাবে এই নাটকে। সম্প্রতি প্লাস মিডিয়ার প্রযোজনায় এবং বর্ণনাথের পরিচালনায় নির্মিত এই নাটকের মূল চরিত্র মাসুদ হিসেবে অভিনয় করেছেন অভিনেতা শামীম হাসান সরকার। তার প্রেমিকা চরিত্রে দেখা যাবে সামান্তা পারভেজকে। করুণ অথচ আবেগঘন চরিত্রে অভিনয় করে নিজেকে প্রমাণ করেছেন শামীম।নাটকটি নিয়ে শামীম বলেন, ‘আমাদের সমাজের বাস্তব গল্প নিয়েই নাটকটি নির্মিত হয়েছে। অনেক দিন পর এমন একটি শক্তিশালী গল্পে কাজ করলাম। আশা করি, দর্শক নাটকটি পছন্দ করবেন।’ জায়েদ জুলহাসের রচনায় নির্মিত ‘আগাছা’ সম্প্রতি মুক্তি পেয়েছে প্লাস মিডিয়ার ইউটিউব চ্যানেলে।
Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '10 April, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142
Stack trace:
#0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...')
#1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('160620')
#2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...')
#3 {main}
thrown in
/home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line
142