Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

তাজিক শিল্পীর সঙ্গে হাবিবের ‘মহা জাদু’

image

বিনোদন প্রতিবেদক : 2025-09-28

দেশের গুণী সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের সঙ্গে গলা মিলিয়ে আলোচনায় এসেছেন তাজিকিস্তানের শিল্পী মেহেরনিগরি রুস্তম। কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের ষষ্ঠ গান ‘মহা জাদু’-এর মধ্য দিয়ে হাবিবভক্ত সংগীতপ্রেমীরা প্রথমবারের মতো পেলেন এ তাজিক শিল্পীকে। ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পায়। বাউল শাহ খোয়াজ মিয়ার লেখা ও সুরে তৈরি এ লোকগানটির নতুন সংগীতায়োজন করেছেন হাবিব ওয়াহিদ। আর এ গানে তাজিকিস্তানের সংগীতশিল্পী মেহেরনিগরির যুক্ত হওয়া যেন ছিল সংগীতপ্রেমীদের জন্য বাড়তি আকর্ষণ।সামাজিক মাধ্যম ইউটিউব চ্যানেলে গানটি ছড়িয়ে পড়ার পর দেশি-বিদেশি শিল্পীর এই যৌথ কাজ বাংলা সংগীতে নতুনমাত্রা যোগ করেছেন বলে জানিয়েছেন সংগীতপ্রেমীরা। গায়ক হাবিবের পাশাপাশি গায়িকা মেহেরনিগরির পারফরম্যান্সেরও বেশ প্রশংসা করেন তারা। এরপর থেকেই সেই শিল্পীকে নিয়ে সর্বত্র আলোচনা।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '15 May, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('160623') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142