Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

নায়ক জাফর ইকবাল হলেন গীতিকবি কবির বকুল

image

বিনোদন প্রতিবেদক : 2025-09-29

বিশ্ব হার্ট দিবস ছিল ২৯ সেপ্টেম্বর। দিনটিকে মাথায় রেখে একটি বিশেষ ওভিসি নির্মাণ ও প্রকাশ করেছে বেক্সিমকো ফার্মা। যেখানে প্রথমবারের মতো মডেলের ভূমিকায় হাজির হয়ে রীতিমতো চমকে দিলেন দেশের অন্যতম গীতিকবি কবির বকুল। যদিও সেখানে কবিকে দেখা গেছে নায়ক জাফর ইকবালের বেশে। ওভিসি দেখলে লংশটের দৃশ্য ধরে যে কেউ দাবি করতে পারবেন, এই বুঝি পর্দায় ফিরে এলেন নায়ক জাফর ইকবাল। কণ্ঠে তুলে নিলেন ৮০’র দশকের বিখ্যাত সেই গান ‘এক হৃদয়হীনার কাছে/ হৃদয়ের দাম কী আছে’ ৮৬ সালের দিকে তৈরি এই সুপারহিট গানটি রফিকুল আলম গাইলেও বিটিভির অনুষ্ঠানে সেই গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে ভাগ বসান জাফর ইকবালও। ফলে বেশিরভাগ দর্শক-শ্রোতারা এখনও বিশ্বাস করেন গানটি জাফর ইকবালেরই গাওয়া। সেই পুরনো বিশ্বাস যেন আরেকবার উজ্জ্বল হয়ে উঠলো কবির বকুলকে

দিয়ে তৈরি এই ওভিসির দৌলতে। তবে ওভিসি নির্মাতা মুজতবা জাহিদ জানান, এটি নির্মাণের আগেই গানটির মূল শিল্পী রফিকুল আলমের কাছ থেকে অনুমতি নিয়েছেন। আর গানটিকে হার্ট দিবসের জন্য বেছে নেওয়ার কারণ, এর হৃদয়ভিত্তিক কথামালা। তিনি জানান, জীবনে প্রথমবার এমন কাজের অংশ হলেন তিনি। এদিকে নির্মাতা জানান, এই বিশেষ ওভিসি বেক্সিমকো ফার্মার ফেসবুক পেইজ-এ প্রকাশ হলেও ২৯ সেপ্টেম্বর থেকে দেশের বেশিরভাগ অনলাইন পোর্টালে সেটি প্রচার হবে দিনজুড়ে। যার মাধ্যমে তারা যেমন হার্ট দিবসের বার্তা দেবেন সবাইকে, সেই সঙ্গে সম্মাননা জানানো হবে জাফর ইকবালকেও।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '12 May, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('160748') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142