
বিনোদন প্রতিবেদক : 2025-09-29
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কম-বেশি দেশের সব টিভি চ্যানেলেই থাকছে বিশেষ আয়োজন। তবে এরমধ্যে ছোটদের একমাত্র টিভি চ্যানেল দুরন্তর আয়োজন বরাবরের মতো এবারও বেশ ব্যতিক্রম। এবারের বিশেষ আয়োজনগুলোর একটি ‘হৈ হৈ হল্লা’। দুর্গাপূজার বিশেষ নাটক ‘হৈ হৈ হল্লা’। পরিচালনায় পার্থ প্রতিম হালদার। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী কাজী আফরা ইভিলিনা, ইশরাক তূর্য, সমাদৃতা প্রহর, আয়াজ মাহমুদ, রাঈদা ঋ জুনি, কাওসার বিন মামুন এবং অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, শাহানাজ খুশীসহ অনেকে। নাটকটি দেখা যাবে ৩০ সেপ্টেম্বর (অষ্টমী), ১ অক্টোবর (নবমী) ও ২ অক্টোবর (দশমী) সকাল ১১টা ৩০ মিনিটে ও রাত ৮টায়।শারদীয় দুর্গাপূজায় বিশেষ বিশেষ রান্না নিয়ে আসছে দুরন্ত টিভির রান্না বিষয়ক অনুষ্ঠান ‘বানাই মজার খাবার মা-বাবা আর আমি’। অনুষ্ঠানটিতে একজন শিশু তার মা অথবা
বাবাকে সাথে নিয়ে আসে। তারা আনন্দ করে, পূজার গল্প আড্ডায় মেতে স্পেশাল খাবার রান্না করে। এসব খাবারের মধ্যে আছে লাবড়া, পায়েস, মাছের পাতুরি, খিচুড়িসহ নানা কিছু। অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছে অষ্টমীতে গৃহী সাহা ও তার মা, নবমীতে শ্রীনিধি সরকার রাধিকা ও তার বাবা এবং দশমীতে পূর্ণা আনন্দিতা ও তার মা। এটি পরিচালনা করেছেন আমিনা নওশিন রাইসা ও সঞ্চালনা করেছেন রন্ধনশিল্পী আফিফা আখতার লিটা। অনুষ্ঠানটি প্রচার হবে ৩০ সেপ্টেম্বর (অষ্টমী), ১ অক্টোবর (নবমী) ও ২ অক্টোবর (দশমী) দুপুর ১টায় ও রাত ৯টায় । বিশেষ অনুষ্ঠান ‘শারদীয় আড্ডা’। অনুষ্ঠানটি দেখা যাবে ৩০ সেপ্টেম্বর (অষ্টমী) সকাল ১০টায়।