Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

হাসিনের আয়োজনে কণার ‘নীরবে’

image

বিনোদন প্রতিবেদক : 2025-09-29

প্রকাশ পেয়েছে কণ্ঠশিল্পী কণার নতুন গান ‘নীরবে’। নতুন প্রজন্মের সংগীত পরিচালক হৃদয় হাসিনের পরিকল্পনায় ‘হৃদয় হাসিন ফিচারিং ভ্যারিয়াস আর্টিস্টস’ প্রজেক্টের প্রথম প্রকাশিত গান এটি। লিখেছেন সৈয়দা হেমা এবং সুর ও সংগীতায়োজনে হৃদয় হাসিন। গানটি নিয়ে কণা বললেন, ‘গানটা আমার বেশ ভালো লেগেছে। অনেকটা ৯০ দশকের ব্যান্ডের গানগুলোর মতো। যে কারণে আরও বেশি ভালো লেগেছে। কথাগুলোও সুন্দর। আর হাসিনের কাজ আমার বরাবরই পছন্দের। ওর মিউজিক আমার বেশ ভালো লাগে। সবমিলিয়ে আমি আশাবাদী গানটি শ্রোতাদের ভালো লাগবে।’ হাসিন বলেন, ‘কণা আপু আমার খুব পছন্দের একজন শিল্পী ও মানুষ। রেট্রো ক্লাসিক ধরণের এই গানটা উনার কথা

ভেবেই করা। আমি আশা করছি শ্রোতারা আমাদের এই চেষ্টাকে সাদরে গ্রহণ করবেন।’ কথা প্রসঙ্গে হাসিন আরও বলেন, ‘এটা আমার ড্রিম প্রজেক্ট। বহু বছর ধরে এটা করার প্ল্যান করছিলাম। শেষ পর্যন্ত আমার এই প্রজেক্ট-এর প্রথম সিজন আসলো। প্রথম সিজনে কণা আপু ছাড়াও গান গেয়েছেন লিজা ও নদী। প্রতিটা গানই ভিন্ন ভিন্ন ধরনের করার চেষ্টা করেছি। যে কারণে ভবিষ্যতে এই প্রজেক্ট-এর যতগুলো গান আসবে সবই ভিন্নতা থাকবে। আশা করছি শ্রোতাদের সেগুলোও ভালো লাগবে।’ কণার গাওয়া ‘নীরবে’ গানটি প্রকাশ হয়েছে হৃদয় হাসিনের ইউটিউব চ্যানেলে। পর্যায়ক্রমে বাকি গানগুলোও একই চ্যানেল থেকে প্রকাশ হবে।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '07 June, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('160750') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142