Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

প্রকাশ্যে পার্থ-বৃষ্টির ‘এই শহরে মেঘেরা একা’

image

বিনোদন প্রতিবেদক : 2025-09-29

এই প্রজন্মের অভিনেতা পার্থ শেখ ও অভিনেত্রী তানিয়া বৃষ্টি । এবার জুটি হয়ে তারা একটি কাজ করতে পেরেছিলেন। মেহরাব জাহিদের রচনা ও সোহেল রানা ইমনের পরিচালনায় ‘এই শহরে মেঘেরা একা’ নাটকে অভিনয় করেছেন তারা। নাটকটি ইউটিউবে প্রকাশিত হবার পর পার্থ ও তানিয়া বৃষ্টি দুজনেই বেশ ভালো সাড়া পান। যদিও এরপর দুজনের আরো কয়েকটা নাটকে কাজ করার কথা ছিলো। কিন্তু তা আর হয়নি। তবে আবারো পার্থ শেখ ও তানিয়া বৃষ্টি আবারো একসঙ্গে নাটকে কাজ শুরু করেছেন। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে পার্থ শেখ বলেন,‘ তানিয়া বৃষ্টি একজন দুর্দান্ত পারফর্মার। তারসঙ্গে কাজ করার পূর্বে

জেনেছি যে ক্যামেরার সামনে অভিনয়ে অনবদ্য তিনি। ইমন ভাইয়ের নির্দেশনায় আমরা দুজন এবারই প্রথম একসঙ্গে কাজ করেছি। আমি আর বৃষ্টি’সহ অন্যান্য যারা আছেন সবাই মিলে একটি ভালো কাজ করার চেষ্টা করেছি।’ তানিয়া বৃষ্টি বলেন,‘ এই নাটকে আমি দীপা নামক একটি অন্ধ মেয়ের চরিত্রে অভিনয় করেছি। গল্পটা সুন্দর, ভালোবাসার গল্প। পার্থও কাজ যখন দেখেছি তখন থেকেই ইচ্ছে ছিলো তারসঙ্গে কাজ করার। কারণ নতুন যারা অভিনয়ে এসেছেন তাদের মধ্যে পার্থ খুব ভালো করছে। এরইমধ্যে নাটকটি প্রচারে এসেছে। আশা করছি নাটকটির প্রতি দর্শকের ভালোলাগা বাড়বে।’


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '15 June, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('160753') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142