Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

এসেছে গান ‘মহাদুর্গা’

image

বিনোদন প্রতিবেদক : 2025-09-30

উৎসব মানেই নতুন সিনেমা, নাটক আর গান প্রকাশের হিড়িক। এবারের দুর্গাপূজায়ও তার ব্যতিক্রম হয়নি। পূজা উপলক্ষে মুক্তির তালিকায় রয়েছে একাধিক সিনেমা, নাটক ও গান। এগুলোর মধ্যে এসেছে ‘মহাদুর্গা’ শিরোনামের একটি ব্যতিক্রমধর্মী গান। তরুণ প্রজন্মের প্রতিভাবান পাঁচ শিল্পীর কণ্ঠে ‘মহাদুর্গা’ গানে ভক্তি-শ্রদ্ধায় ফুটে উঠেছে মাতৃবন্দনা। ‘কাশফুলে মাগো ছেয়ে গেছে দেখো, প্রকৃতি সেজেছে দিকে দিকে, তোমার আগমনী তিথিতে মাগো’ সঞ্জীবন চক্রবর্তীর এমন কথায় ‘মহাদুর্গা’ গানটির সুর করেছেন ভবসিন্ধু। গানটিতে কণ্ঠ দিয়েছেন ভজন ক্ষ্যাপা, ভবসিন্ধু, সোহাগ, তন্বী সাহা এবং মৌমিতা বিশ্বাস। সংগীতায়োজন করেছেন শামীম হাসান। ‘মহাদুর্গা’ গানটি ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় শিল্পী ভবসিন্ধুর ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। মুক্তির পরপরই শ্রোতা এবং দুর্গতিনাশিনী দেবী দুর্গার ভক্তদের প্রশংসা কুড়িয়েছি ‘মহাদুর্গা। সেইসঙ্গে শিল্পীদের গায়কীর প্রশংসায় মেতেছেন সংগীত সংশ্লিষ্টরা। গানটি প্রসঙ্গে সুরকার ও শিল্পী ভবসিন্ধু বলেন, ‘এটি শুধু একটি গান নয়, আমার কাছে আবেগের জায়গা। দুর্গাপূজার আনন্দ আর ভক্তি আমরা গানে ধারণ করার চেষ্টা করেছি। আশা করি, শ্রোতারা গান শুনে উৎসবের আবহ আরও গভীরভাবে অনুভব করবেন।’ গীতিকার সঞ্জীবন চক্রবর্তীর বলেন, ‘প্রকৃতির সৌন্দর্য, দেবী দুর্গার আগমনের আনন্দ আর দেবীবন্দনা একসাথে মেলাতে চেয়েছি এই গানে। মাতৃরুপী দেবী দুর্গার বিভিন্ন নামের ব্যবহার করেছি গানটিতে। এটি আমার কাছে শুধু গান নয়, এটি মাতৃবন্দনা, এটি মায়ের চরণে আমার আরতি।’ সংগীত পরিচালক শামীম হাসান বলেন, ‘গানটির সংগীতায়োজনে আমরা আধুনিকতা রেখেছি, তবে ঐতিহ্যের সুরভি হারাইনি। মাতৃশক্তির বন্দনাকে ভিন্নভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।’


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '12 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('160861') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142