Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

প্রিয়াঙ্কা-ইমতুর নাটক ‘লজ্জা’

image

বিনোদন প্রতিবেদক : 2025-10-01

এই প্রজন্মেও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান ও অভিনেতা ইমতুরাতিশ। তারা একসঙ্গে বেশ কিছু নাটকে অভিনয় কওে জুটি হিসেবে দর্শকের কাছ থেকে বেশসাড়া পেয়েছেন বলে জানা যায়। আবারো প্রিয়াঙ্কা-ইমতু জুটি হয়ে ‘লজ্জা’ শিরোনামের একটি নাটকে অভিনয় করছেন। গল্পের কেন্দ্রীয় চরিত্র মীরা চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা জামান। সঙ্গে রুবেল চরিত্রে আছেন ইমতুরাতিশ। নাটকটি রচনা করেছেন জয়ন্ত চন্দ্র, পরিচালনা করেছেন ফিরোজ কবির ডলার। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে প্রিয়াঙ্কা

জামান বলেন, ‘আমার অভিনয়জীবনে বহু জীবনঘনিষ্ঠ গল্পের নাটকে অভিনয় করেছি। তবে এই ধরনের গল্পের নাটকে খুবকমই কাজ করা হয়েছে। লজ্জা নাটকটির গল্প বলা যায় পুরোটাই মীরাকে ঘিরে। আমাকে এই চরিত্রে কাজ করার সুযোগ করে দেবার জন্য পরিচালকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। ইমতু আমার খুব ভালো একজন বন্ধু। সহশিল্পী হিসেবে ভীষণ সহযোগিতা-পরায়ণ।’ ইমতু বলেন,‘ এই সময়ে বলা যেতে পাওে অভিনয় এবং উপস্থাপনায় আমি সমানতালে ব্যস্ত। ভালো গল্প পেলে অভিনয় করতে ভীষণ ভালো লাগে। লজ্জা-নাটকটির গল্পটা এবং আমার চরিত্রটি ভালো লেগেছে। আর সহশিল্পী হিসেবে প্রিয়াঙ্কা ভীষণ কো-অপারেটিভ। তার সঙ্গে কাজ করার সময়টা আমি দারুণ উপভোগ করি। গল্পে শহর থেকে মূলত আমাদেও বাড়িতেই আসে মীরা। যে কারণে গল্পে তার সঙ্গে এক সময় আমার প্রেমের সম্পর্ক গড়ে উঠে।’


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '08 June, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('161017') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142