
বিনোদন প্রতিবেদক : 2025-10-01
বহু বছর পর আবারো বাংলাদেশ টেলিভিশনের আয়োজনে সারা দেশব্যাপী শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি ২০২৫’-এর মাধ্যমে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা। এরই মধ্যে সারা দেশের ১৯টি জেলায় প্রাথমিক পর্যায়ের প্রতিযোগিতা প্রায় শেষ হয়েছে। ময়মনসিংহ শহরে টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা ও শেরপুরের প্রতিযাগিরা ‘নতুন কুঁড়ি ২০২৫’-এর প্রাথমিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় শুধু টাঙ্গাইলের মধুপুরের সাইফুল ইসলামের ‘মধুপুর নৃত্যাঙ্গন সংস্থা’ থেকেই ১৯ জননৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহন করে ১০ জন ইয়েসকার্ড পেয়েছেন। আবার ১০ জনের মধ্যে ৫ জন দুটি ক্যাটাগরিতে নৃত্যে ইয়েসকার্ড পেয়েছে। মধুপুর থেকে রহিমা তাসনিমরুমু আধুনিক গানে ইয়েসকার্ড পেয়েছে। ‘মধুপুর নৃত্যাঙ্গন সংস্থা’ থেকে যারা নৃত্যে ইয়েসকার্ড পেয়েছে তারা হলো- আদিবা চৌধুরী অঙ্কিতা সাধারন নৃত্যে, জান্নাতুল করবী-উচ্চাঙ্গ ও সাধারন নৃত্যে, শাইয়ারা তসনিম-উচ্চাঙ্গ ও সাধারন নৃত্যে, খ্রিষ্টি চাম্বুগং -উচ্চাঙ্গ ও সাধারন নৃত্যে, নন্দিনী দেবনাথ-উচ্চাঙ্গ ও সাধারন নৃত্যে, অয়ারিশা ওড়না-উচ্চাঙ্গ ও সাধারণ নৃত্যে, মৌমিতা জাম্বু গং-সাধারন নৃত্যে, শ্রদ্ধাসাহা-সাধারন নৃত্যে, মারিয়ানকরেক –সাধারন নৃত্যে ও মায়মনা-সাধারন নৃত্যে। আগামী ৪ অক্টোবর থেকে বিভাগীয় পর্যায়ে শুরু হবে ‘নতুনকুঁড়ি ২০২৫’ প্রতিযোগিতা।