Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

‘পূজা এলোরে’ নিয়ে পুনম মিত্র

image

বিনোদন প্রতিবেদক : 2025-10-01

দেশব্যাপী শুর হয়েছে দুর্গাপূজা। দুর্গাপূজা উপলক্ষ্যেই পরপর দুইদিনে দুটি নতুন মৌলিক গান নিয়ে শ্রোতা দর্শকের মাঝে হাজির হয়েছেন এই প্রজন্মেও শিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক পুনমমিত্র। রঙ্গন মিউজিক’র ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে ‘শারদার আগমনে’ শিরোনামের একটি গান। এই গানটি লিখেছেন গীতিকার জামাল হোসেন। সুর সঙ্গীত করেছেন পুনমমিত্র। গানটি গেয়েছেন পুনমমিত্র ও অনিন্দিতা অথি। এই গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। আর গেলো ২৭ সেপ্টেম্বর ‘স্টেট মিউজিক’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে পুনমমিত্রের কথা, সুর ও সঙ্গীত পরিচালনায় ‘পূজা এলোরে’ গানটি। এই গানটি গেয়েছেন শ্রাবণী সায়ন্তনী, পুনমমিত্র, মধুবন্তী চক্রবর্ত্তী, অনন্যা ও চম্পাবণিক। পুনমমিত্র বলেন, ‘শারদার আগমনে কিংবা পূজা এলোরে- দুটি গানেরই কথা ভীষণ সুন্দর। আমার উপর আস্থা রেখে যারা গান দুটোর সুর সঙ্গীত পরিচালনার দায়িত্ব দিয়েছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সেই সাথে যে সকল শিল্পীরা বিশেষত আমার পূজা এলোরে গানে আমার সঙ্গে গেয়েছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '15 May, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('161020') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142