
বিনোদন প্রতিবেদক : 2025-10-01
গ্রামীণ পটভূমির প্রেমের গল্পে নির্মিত হয়েছে পূজার বিশেষ নাটক ‘রাধিকা’। এতে রাধিকা চরিত্রে অভিনয় করেছেন মিহি হাসান আর মধাব চরিত্রে রানা চৌধুরী। আমানুল হক হেলালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন ফরহাদ আলম। আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, জয়রাজসহ অনেকে। নাটকটি প্রসঙ্গে অভিনেতা রানা চৌধুরী বলেন, ‘উৎসবের একটি বিশেষ কাজের অংশ হতে পেরেছি, এটা আমার জন্য আনন্দের। তারচেয়ে বড় বিষয়, গল্পনির্ভও একটি কাজের সুযোগ পেয়েছি। এর নির্মাণ অভিজ্ঞতাও ভালো। আশা করছি দর্শকরা পূজা উৎসবে একটা ভালো গল্প দেখতে পাবেন।’ রানা জানান, আজ রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে ‘রাধিকা’। দরিদ্র ঘরের মেয়ে রাধিকা দেখতে খুব মিষ্টি। কঠিন প্রকৃতির মেয়ে। গ্রামে গ্রামে ঘুরে ঘুরে সেয় থাকে কিন্তু সামনে গিয়ে রাধিকার সাথে কথা বলার সাহস পায় না।