
বিনোদন প্রতিবেদক : 2025-10-03
দেশের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পীশামস সুমন। মৌলিক গান করার পাশাপাশি তিনি ব্যা- সঙ্গীত, পুরোনো দিনের বাংলা গানও মাঝে মাঝে কাভার সং হিসেবে ইউটিউবে প্রকাশ করেছেন। এবার বেশ কিছুদিন বিরতির পর শামস সুমন নতুন মৌলিক গান ‘ভালোবাসা মানে’ নিয়ে শ্রোতা দর্শকের সামনে হাজির হতে যাচ্ছেন। গানটি লিখেছেন ফয়সাল ইসলাম মণ্ডল। সুর করেছেন শামস সুমন নিজেই। সঙ্গীতায়োজন করেছেন আরাফাত বসনিয়া। এরইমধ্যে গানটির সব ধরনের কাজ শেষ। শামস সুমন বলেন,‘ ভালোবাসা মানে গানটি বেশ সুন্দর মার্জিত লেখার গান। গানটি যথারীতি সুর করেছি আমি। গানের কথার সাথে সমন্বয় রেখেই মনকাড়া সুর করার চেষ্টা করেছি। দারুণ সঙ্গীতায়োজন করেছে আরাফাত বসনিয়া। সবমিলিয়ে ভালোবাসা মানে কী, তা গানে গানে শ্রোতা দর্শক নতুন করে আবারো অনুভব করতে পারবেন। ধন্যবাদ জানাই গানটির নেপথ্যে থেকে আরো যারা অনুপ্রেরণা দিয়েছেন, সহযোগিতা করেছেন।’