
বিনোদন প্রতিবেদক : 2025-10-06
এই প্রজন্মের মডেল ও অভিনেত্রী বন্নি হাসান। তিনি মিডিয়াতে কাজ করছেন খুব বেশিদিন নয়। কিন্তু অল্প কাজের মধ্যদিয়েই তিনি দর্শকের প্রিয় হয়ে উঠেছেন। এবার তিনি নতুন আরো একটি নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম 'বৃষ্টির ঘ্রাণ'।
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন তারেক রহমান। নাটকে ইরা চরিত্রে অভিনয় করেছেন বন্নি। বন্নি বলেন,‘ নাটকের গল্পটা আমার কাছে খুব ভালোলেগেছে। ইরা চরিত্রটিও আমার পছন্দ হয়েছে। যে কারণে খুব মন দিয়েই কাজটি করার চেষ্টা করেছি। রাজধানীর উত্তরা ও তিনশত ফুট এলাকায় নাটকটির শুটিং হয়েছে। সবমিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে কাজটি খুব ভালো হয়েছে। আমি খুউব আশাবাদী কাজটি নিয়ে। দর্শকের রেসপন্সের অপেক্ষায় আমি।’