Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

কানাডা যাচ্ছে নাঈম-আইশার ‘শেকড়’

image

বিনোদন প্রতিবেদক : 2025-10-06

প্রসূন রহমানের ‘শেকড়’ সিনেমার প্রিমিয়ার হবে কানাডার টরন্টোয় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়া (ইফসা) চলচ্চিত্র উৎসবে। দেশের প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বিদেশে প্রিমিয়ার হতে যাচ্ছে সিনেমাটির। অভিবাসন, বাস্তুচ্যুতি, আত্মপরিচয়ের সংকট, অনুসন্ধানসহ জীবনের গল্প নিয়ে গত বছর সত্যজিৎ রায়ের জন্মদিনে এ সিনেমার ঘোষণা দিয়েছিলেন নির্মাতা। প্রযোজনা প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে জুটি হয়ে অভিনয় করেছেন এফ এস নাঈম ও আইশা খান। আরও আছেন দিলারা জামান, সমু চৌধুরী, সঙ্গীতা চৌধুরী, নাফিস আহমেদ, নাইরুজ সিফাত, রওনক রিপন, ফাতেমাতুজ জোহরা ইভা, শিশুশিল্পী মুনতাহা এমিলিয়াসহ অনেকে। দক্ষিণ এশিয়ার চলচ্চিত্র নিয়ে ৯ থেকে ১৯ অক্টোবর চলবে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়া। ১৮ অক্টোবর এই উৎসবে ‘শেকড়’ সিনেমার আন্তর্জাতিক প্রিমিয়ার হবে বলে জানা গেছে। প্রিমিয়ারে থাকবেন নির্মাতা।

এবারের উৎসবে আরও উপস্থিত থাকবেন ভারতীয় অভিনেত্রী তিলোত্তমা সোম ও আফগান নির্মাতা রয়া সাদাত। চলচ্চিত্র প্রদর্শনী ছাড়াও ফিল্ম ফোরাম, প্যানেল ডিসকাশনসহ জন্মশতবর্ষ উপলক্ষে এ বছর বিশেষ সম্মাননা দেওয়া হবে ভারতীয় চলচ্চিত্র নির্মাতা গুরু দত্তকে। নির্মাতা প্রসূন রহমান বলেন, ‘জীবনের ডাকে আমরা শিকড় থেকে বিচ্ছিন্ন হই, তারপর আবার খুঁজে ফিরি সেই মাটির সোঁদা গন্ধ, যেখানে আমরা জন্মেছিলাম, প্রথম চোখ মেলে তাকিয়েছিলাম, প্রথম ভালোবাসার স্পর্শে আলোড়িত হয়েছিলাম। এটি হলো মাটির টানে সেই ফেলে আসা জীবনের দিকে আরেকবার ফিরে তাকানোর চেষ্টা।’ সানাউল মোস্তফার উপন্যাস অবলম্বনে ‘শেকড়’ সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন প্রসূন রহমান। প্রযোজনা করেছে ইমেশন ক্রিয়েটর। শুটিং হয়েছে গাজীপুর, রাজশাহী ও কুষ্টিয়ায়। সংগীত পরিচালনা করেছেন রোকন ইমন। বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর পর আগামী বছর রোজার ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন নির্মাতা।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '18 June, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('161517') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142