Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

শারমিন কেয়ার কণ্ঠে ‘মর্জি’

image

বিনোদন প্রতিবেদক : 2025-10-07

এই প্রজন্মের সঙ্গীতশিল্পীশারমিন কেয়া। বিশেষত ফোক গানে ও ইংরেজি গানে অনবদ্য তিনি। শারমিন কেয়া সবসময়ই মৌলিক গান প্রকাশে বিশ্বাসী। যে কারণে প্রতিবছরই তিনি কয়েকটি মৌলিক গান প্রকাশ করে থাকেন। সেই ধারাবাহিকতায় শিগগিরই তার নতুন মৌলিক গান ‘মর্জি’ শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে। গানের কথা লিখেছেন মাহমুদ শাওন। সুর সঙ্গীত করেছেন আমজাদ হোসেন। গানের কথা এমন ‘থেকো না তোমার ভেতর, পড়ে আছে ড্যান্স ফ্লোর, নাচে গানে পার্টি মাতাও, যেমন খুশি তেমন রও’। শারমিন কেয়া বলেন, ‘ মর্জি গানটির কথা আমার খুব ভালোলেগেছে। যথারীতি আমজাদ ভাই চমৎকার সুর করেছেন। সবমিলিয়ে শ্রোতা দর্শকের ভালোলাগার মতোই একটি গান হয়েছে। মূলকথা এটি একটি সময়োপযোগী গান। আশা করছি সবার ভালোলাগবে গানটি।’ শারমিন কেয়া জানান, এই মুহুর্তে খুউব বেশি স্টেজ শোতে পারফর্ম করার সুযোগ পাচ্ছেন না। তারপরও তিনি আগামী ৯, ১১, ১৩ ও ১৬ অক্টোবর স্টেজ শোতে পারফর্ম করবেন।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '24 October, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('161661') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142