Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

‘এটা আমাদেরই গল্প’তে ইরফান, পায়েল, বাসার

image

বিনোদন প্রতিবেদক : 2025-10-07

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বাংলাদেশের একজন প্রখ্যাত নাটক ও চলচ্চিত্র নির্মাতা। রাজ বহু পারিবারিক গল্পের নাটক নির্মাণ করেছেন। এরইমধ্যে তিনি নতুন একটি ধারাবাহিক নাটক নির্মাণের কাজ শুরু করেছেন, নাটকের রচয়িতাও তিনি। চ্যানেল আই ও রাজের ইউটিউব চ্যানেল ‘সিনেমাওয়ালা’তে প্রচারের জন্য ‘এটা আমাদেরই গল্প’ শিরোনামের নতুন ধারাবাহিক নাটক নির্মাণ করছেন তিনি ।৫২ পর্বের লক্ষ্যে নির্মাণ চলতি এই ধারাবাহিকটি আগামী ২ নভেম্বর থেকে প্রচারে আসবে বলে জানালেন রাজ। রাজ বলেন,‘ এটা আমাদেরই গল্প একেবারেই পারিবারিক গল্পের নাটক। এর আগেও আমি পারিবারিক গল্পের ধারাবাহিক নাটক নির্মাণ করে বেশ সাড়া পেয়েছিলাম। এবারের প্রত্যাশা আরো বেশি। আমার বিশ্বাস নতুন এই ধারাবাহিকের প্রতিটি চরিত্র দর্শকের মনে গেঁথে থাকবে।’ এই নাটকে তিনটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিন অভিনয়শিল্পী ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল ও খায়রুল বাসার। তারা তিজনজন এবারই প্রথম কোনো ধারাবাহিকে অভিনয় করছেন। আরো অভিনয় করছেন শিল্পী সরকার অপু, নাদের চৌধুরী, মনিরা মিঠু, মাহমুদুল ইসলাম মিঠু, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, সুনেরাহ’সহ আরো অনেকে। টানা বেশ কয়েকদিন ধরেই রাজধানীর উত্তরায় ধারাবাহিকটির শুটিং চলছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ইরফান সাজ্জাদ বলেন,‘ রাজ ভীষণ গুনী একজন নির্মাতা। বিশেষত পারিবারিক গল্পের নাটক নির্মাণের তিনি অনবদ্য। এটা আমাদেরই গল্প এদেশের প্রতিটি পরিবারের প্রিয় নাটক হয়ে উঠবে বলে আমার বিশ্বাস।’ কেয়া পায়েল বলেন,‘ রাজ ভাইয়ের নির্দেশনায় বেশকিছু একক নাটকে আমার কাজ করা হয়েছে। সবগুলো নাটকে অভিনয়ের জন্য ভীষণ সাড়া পেয়েছি। এটা আমাদেরই গল্প নাটকটি নির্মাণে তিনি ভীষণ শ্রম দিচ্ছেন। এই নাটক দর্শকের মধ্যে আলোড়ন সৃষ্টি করবে, গল্পের কারণেই।’ খায়রুল বাসার বলেন,‘ পারিবারিক এই গল্পে আমি যাদের সঙ্গে অভিনয় করছি তারা প্রত্যেকেই আমার ভীষণ পছন্দের, যে কারণে আমার ভীষণ ভালোলাগছে।’


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '15 May, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('161666') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142